কে সুখ লাভ করবে?
কে সুখ লাভ করবে?
-
ক
যে উপকার করবে
-
খ
যে জীবনসংগ্রামে জয়ী হবে
-
গ
যে আত্মসচেতন হয়ে উঠবে
-
ঘ
যে বীরত্বের সঙ্গে যুদ্ধ করবে
সুখ
কামিনী রায়
নাই কিরে সুখ? নাই কিরে সুখ?-
এ ধরা কি শুধু বিষাদময়?
যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে
কেবলি কি নর জনম লয়?-
বল ছিন্ন বীণে, বল উচ্চৈঃস্বরে-
না, না, না, মানবের তরে
আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর
না সৃজিলা বিধি কাঁদাতে নরে।
কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া
সমর-অঙ্গন সংসার এই,
যাও বীরবেশে কর গিয়া রণ;
যে জিনিবে সুখ লভিবে সে-ই।
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মতো সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।
পরের কারণে মরণেও সুখ;
'সুখ' 'সুখ' করি কেঁদ না আর,
যতই কাঁদিবে, যতই ভাবিবে
ততই বাড়িবে হৃদয় ভার।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী 'পরে,
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে মোরা পরের তরে।
Related Question
View Allউদ্দীপকের আবহে 'সুখ' কবিতার যে বিষয়টি ফুটে উঠেছে সেটি হচ্ছে-
i. অপরের কল্যাণ সাধন
ii. জীবনের সংকট
iii. নিজের স্বার্থ ত্যাগ
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i, ii ও iii
উদ্দীপকের জিহাদের কাজের সাথে 'সুখ' কবিতার কোন চরণটির সাদৃশ্য পাওয়া যায়?
-
ক
যাও বীরবেশে কর গিয়া রণ
-
খ
না সৃজিলা বিধি কাঁদাতে নরে
-
গ
সুখ সুখ করি কেঁদো না আর
-
ঘ
আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে
সুখ-সুখ করে কেঁদে বেড়ালে-
i. সুখী হওয়া যায়
ii. হৃদয় ভার বাড়ে
iii. সুখী হওয়া যায় না
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i, ii ও iii
প্রকৃত সুখ হচ্ছে-
i. আত্মার প্রশান্তি
ii. মনের তৃপ্তি
iii. আনন্দ সম্ভোগ
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i, ii ও iii
নিচের কোনটি অবনী শব্দের সমার্থক নয়?
-
ক
পৃথিবী
-
খ
ধরা
-
গ
জগৎ
-
ঘ
প্রাঙ্গণ
অতি কান্নায় কী বাড়ে বলে কবি মনে করেন?
-
ক
মাথাব্যথা
-
খ
হৃদয়ভার
-
গ
আন্তরিকতা
-
ঘ
মানসিক শান্তি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!