Academy

পথিক: মশাই, একটু জল পাই কোথায় বলতে 'পারেন? ঝুড়িওয়ালা : জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ ত জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান দিতে পারি।

পথিক: না না, আমি তা বলিনি-

উদ্দীপকটি 'মামার বিয়ের বরযাত্রী' গল্পের মূলভাবকে আংশিক ধারণ করেছে।- মন্তব্যটি যাচাই কর। (উচ্চতর দক্ষতা)

Created: 7 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago
Ans :

উদ্দীপকটি 'মামার বিয়েন বরযাত্রী' গল্পের মূলভাবকে আংশিক ধারণ করেছে।- মন্তব্যটি যথার্থ।

আমরা অনেক সময় ঝোঁকের মাথায় কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু পরবর্তীতে দেখা যায় আসলে তার ফলাফল খুব একটা যৌক্তিক হয় না। তাই যেকোনো সিদ্ধান্ত অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নেওয়া প্রয়োজন।

উদ্দীপকে পথিকের কথা বুঝতে না পেরে ঝুড়িওয়ালা ভুল ও অপ্রাসঙ্গিক মন্তব্য করেছে। 'মামার বিয়ের বরযাত্রী' গল্পে অত্যন্ত হাস্যরসাত্মকভাবে ফুটিয়ে তোলা হয়েছে ঝোঁকের বশে কোনো কাজ - করলে তার পরিণতি কেমন হতে পারে। গল্পে যাত্রাপথে জনৈক ভদ্রলোকের সঙ্গে গল্পকথকের ভুল বোঝাবুঝির দিকটি প্রকাশ পেলেও তা গল্পের মূল বিষয় নয়। হঠকারী সিদ্ধান্তের জন্য গল্পকথককে যে ভোগান্তির শিকার হতে হয়েছে, সেটিই গল্পের মূল প্রতিপাদ্য।

উদ্দীপকে শুধু দুজন মানুষের ভুল বোঝাবুঝির কথোপকথন প্রকাশ পেয়েছে। 'মামার বিয়ের বরযাত্রী' গল্পে এমন ভুল বোঝাবুঝির চিত্র থাকলেও তা মুখ্য ঘটনা নয। মুখ্য ঘটনা হলো ঝোঁকের মাথায় সিদ্ধান্তের ফলে ভোগান্তির শিকার হয়েছে একজন মানুষ, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

7 months ago

আনন্দপাঠ

📘 আনন্দপাঠ – ষষ্ঠ শ্রেণি | NCTB অনুমোদিত (২০২৫)

আপনি কি “আনন্দপাঠ ষষ্ঠ শ্রেণি” বা Class 6 Anondopath PDF (2025) খুঁজছেন?
SATT Academy–তে আপনি পাবেন ২০২৫ সালের NCTB অনুমোদিত আনন্দপাঠ বইয়ের অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিওসহ শেখা, এবং PDF ডাউনলোড সুবিধা – বেশিরভাগ কনটেন্ট বিনামূল্যে, তবে কিছু প্রিমিয়াম ফিচারে সামান্য ফি থাকতে পারে।


✅ এখানে যা পাবেন:

  • প্রতিটি গল্প ও কবিতার সহজ ভাষায় ব্যাখ্যা ও সারাংশ
  • গুরুত্বপূর্ণ প্রশ্ন–উত্তর, বোর্ড পরীক্ষার প্রস্তুতির উপযোগী
  • লাইভ টেস্ট/কুইজ – নিজেকে যাচাই করার সুযোগ
  • ভিডিও ব্যাখ্যা – শ্রবণ ও দর্শনের মাধ্যমে শেখা
  • PDF ও ইমেজ ডাউনলোড – অফলাইনে পড়ার জন্য
  • কমিউনিটি ব্যাখ্যা সংযোজনের সুযোগ – শিক্ষার্থীরা নিজের মতামত দিতে পারে

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 আনন্দপাঠ – ষষ্ঠ শ্রেণি PDF ডাউনলোড (২০২৫) (সরকারি সোর্স – এক ক্লিকে সম্পূর্ণ বই পড়ুন বা সংরক্ষণ করুন)


👨‍👩‍👧‍👦 উপকারভোগীরা:

  • শিক্ষার্থী: গল্প-কবিতা বুঝে পড়া ও অনুশীলন আরও সহজ
  • শিক্ষক: ক্লাসে ব্যবহারযোগ্য অধ্যায়ভিত্তিক রিসোর্স
  • অভিভাবক: সন্তানের জন্য গাইড হিসেবে ব্যবহারযোগ্য
  • টিউটর/কোচিং: সাজানো প্রশ্ন-উত্তর ও ব্যাখ্যা একসাথে

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  1. অধ্যায় নির্বাচন করুন
  2. প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা পড়ুন বা ভিডিও দেখুন
  3. প্রয়োজনমতো PDF/ছবি ডাউনলোড করুন
  4. লাইভ টেস্টে অংশ নিয়ে প্রস্তুতি যাচাই করুন
  5. নিজের মতামত বা ব্যাখ্যা যোগ করুন কমিউনিটিতে

✨ কেন SATT Academy?

  • বেশিরভাগ কনটেন্ট একদম ফ্রি, কিছু ফিচারে সামান্য ফি
  • ২০২৫ সালের NCTB বই অনুযায়ী সাজানো অধ্যায়ভিত্তিক কনটেন্ট
  • ইন্টার‍্যাক্টিভ ফিচার: লাইভ টেস্ট, ভিডিও, ব্যাখ্যা, ডাউনলোড
  • কমিউনিটি সম্পাদিত ও শিশু-অনুকূল নির্ভুল তথ্য
  • মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন – যেকোনো সময় পড়ার উপযোগী

🔍 সার্চ ফ্রেন্ডলি কীওয়ার্ড:

আনন্দপাঠ ষষ্ঠ শ্রেণি ২০২৫

Anondopath class 6 PDF NCTB 2025

Class 6 Bangla book explanation

আনন্দপাঠ প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি

Class 6 Bangla live test SATT Academy

Anondopath 2025 chapter-wise question


🚀 এখনই পড়া শুরু করুন!

SATT Academy–এর সাথে শুরু করুন আনন্দপাঠ শেখার আনন্দময় যাত্রা – ব্যাখ্যা, টেস্ট, ভিডিও ও PDF এক জায়গায়।

📚 SATT Academy – সহজে শেখা, মজায় শেখা, সবার জন্য।

Content added By

Related Question

View More

গল্পকথক অত্যন্ত উৎফুল্ল হয়ে আলোচ্য উক্তিটি করেছেন।

গল্পকথকের মেজ মামার বিয়ের দিন ঠিক হয় তার পরীক্ষা শেষ হওয়ার পরের দিন। কিন্তু পরিবহন সংক্রান্ত সমস্যার কারণে কোনোভাবেই তার পক্ষে বিয়ে বাড়িতে যাওয়া সম্ভব নয়। এমন অবস্থায় ছোট মামা গল্পকথককে একটি বুদ্ধি দেন। পরীক্ষা শেষ করে যেহেতু সে মামাবাড়ি গিয়ে বিয়েতে উপস্থিত হতে পারবে না, তাই বিয়ের দিন ট্রেনে করে কনের বাড়িতে গিয়ে সরাসরি বিয়েতে উপস্থিত হতে হবে। ছোট মামার এমন পরামর্শে গল্পকথক অত্যন্ত উৎফুল্ল হয়ে ওঠে এবং আলোচ্য উক্তিটি করে।

যাত্রার পরিবহন হিসেবে ট্রেনের দিকটির সঙ্গে উদ্দীপক ও 'মামার বিয়ের বরযাত্রী' গল্পের সাদৃশ্য রয়েছে।

যাত্রাপথে আমরা নানা ধরনের পরিবহন ব্যবহার করে থাকি। তার মধ্যে অন্যতম হলো ট্রেন। ট্রেনে ভ্রমণ সত্যিই খুবই আনন্দদায়ক ও উপভোগ্য উদ্দীপকে ট্রেনের ছুটে চলার কথা বলা হয়েছে। রাত-দুপুর ট্রেন শুধু ছুটতেই থাকে। তার কোনো বাড়িঘর নেই, তাই তার ছোটারও শেষ নেই। 'মামার বিয়ের বরযাত্রী' গল্পে যাত্রার যে দৃশ্য আমরা দেখতে পাই, ট্রেনের কথা বলা হয়েছে। ট্রেনে ঘটে যাওয়া নানান ঘটনা হাস্যরসাত্মকভাবে গল্পে প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, যাত্রার পরিবহন হিসেবে ট্রেনের দিকটির সঙ্গে উদ্দীপকও গল্পের সাদৃশ্য রয়েছে।

"সাদৃশ্যপূর্ণ দিকটিই 'মামার বিয়ের বরযাত্রী' গল্পের একমাত্র বিষয় নয়।"- মন্তব্যটি যথার্থ।

যাত্রাপথে অবশ্যই আমাদের অনেক সাবধানতা অবলম্বন করা উচিত। কেননা সামান্য অসাবধানতার কারণে অনেক বড় ভোগান্তি হতে পারে। আর সেখান থেকে নানা রকমের বিপদও ঘটে অনেক সময়।

উদ্দীপকে প্রতিনিয়ত ট্রেনের ছুটে চলার কথা বলা হয়েছে। যেন রাত-দুপুর কোনো সময়ই ট্রেন স্থির থাকে না। মনে হয় ট্রেনের কোনো বাড়িঘর নেই; তাই তার চলার কোনো শেষ নেই। 'মামার বিয়ের বরযাত্রী' গল্পে ট্রেনের ছুটে চলার দিকটি প্রকাশ পেলেও মূলত সামান্য ভুলের জন্য মানুষের কী পরিমাণ ভোগান্তির শিকার হতে হয় তা প্রকাশ পেয়েছে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়নে অনেক দিক খেয়াল রাখা প্রয়োজন। গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে এ দিকটি ফুটে উঠেছে।

উদ্দীপকে শুধু ট্রেনের ছুটে চলার কথা বলা হয়েছে। অন্যদিকে 'মামার বিয়ের বরযাত্রী' গল্পে সামান্য ভুলের কারণে গল্পকথকের ভোগান্তি এবং হঠকারী সিদ্ধান্তের কুফল ব্যক্ত হয়েছে। তাই ট্রেনের ছুটে চলার দিকটির সঙ্গে উদ্দীপক ও গল্পের সাদৃশ্য থাকলেও সেটি গল্পের মূল বিষয় নয়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

আলোচ্য উক্তিটি ট্রেনের ভেতরের ভদ্রলোক গল্পকথককে ভুল বুঝে করেছেন।

গল্পকথক ভুলবশত অন্য ট্রেনে উঠে পড়েন। যে বগিতে গল্পকথক উঠেছিলেন, সে বগিতে আরও একজন, ভদ্রলোক ছিলেন। তাকে গল্পকথক ঘড়ির সময় ঠিক আছে কিনা জিজ্ঞেস করেন। কারণ লেখক যে ট্রেনে যাওয়ার কথা ছিল তার সময়, আর তিনি যে ট্রেনে যাচ্ছেন সেই ট্রেনের সময় মিলছে না। তাই ঘড়ির সময় ঠিক আছে কিনা এই প্রসঙ্গে নানান কথা হয়। একপর্যায়ে ভদ্রলোক লেখকের কথা ভুল বুঝে আলোচ্য উক্তিটি করেন।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...