করিমন বিবি ছোট পরিসরে একটি মুরগির খামারের সাথে সাথে কবুতর, তিতির ও কোয়েল পাখি পালন করে আসছে। এতে তার পারিবারিক আমিষের চাহিদা পূরণ হয়ে সংসারের স্বচ্ছলতাও ফিরে এসেছে। একদিন স্থানীয় কৃষিকর্মকর্তা তার খামার পরিদর্শনে এসে খামারের পাখিগুলোর বিষ্ঠা ও পরিত্যক্ত খাবার ব্যবহার করে বাড়ির পাশের পুকুরটিতে মৎস্য খামার গড়ে তোলার পরামর্শ প্রদান করেন। করিমন বিবি এই পরামর্শ অনুযায়ী মৎস্য খামারটি করে বেশ লাভবান হওয়ায় পরে গ্রামের অন্যান্যরাও উদ্বুদ্ধ হয়ে অনুরূপ খামার গড়ে তোলেন।
উদ্দীপকের করিমন বিবি পারিবারিক সমন্বিত খামার স্থাপন করে আর্থিকভাবে লাভবান হয়। করিমন বিবিকে দেখে অন্যান্যরাও খামার স্থাপনে উৎসাহিত হয়।
পারিবারিক খামার বলতে কৃষকের নিজ বসতবাড়িতে অল্প মূলধনে শস্য, শাকসবজি, গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য উৎপাদনকে বুঝায়। করিমন বিবির তৈরি করা খামার দেখে গ্রামের অন্যান্যরা উৎসাহিত হয় এবং বাড়িতে খামার স্থাপন করে। কারণ এ খামার পরিবারের বেকার সদস্যদের কর্মসংস্থানের সৃষ্টি করবে। ফলে পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানো যাবে। খামারের বর্জ্য ব্যবহার করে কৃষি জমির উর্বরতা বাড়ানো যাবে। এ খামারের মলমূত্র ব্যবহারের মাধ্যমে বায়োগ্যাস উৎপন্ন করে তা জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। এভাবে পারিবারিক সমন্বিত খামার এলাকার অন্যদের পরিবারের আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের সাথে সাথে জ্বালানি চাহিদও পূরণ করবে। এর ফলে গ্রামীণ অস্বচ্ছল পরিবারগুলো স্বচ্ছল ও লাভবান হয়ে উঠবে। এছাড়া একটি পরিকল্পিত কৃষি খামার জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে এমনকি জীবনযাত্রার মান উন্নয়ন করে।
অতএব বলা যায় যে, করিমন বিবির উদ্যোগটির সফলতা দেখে গ্রামের অন্যান্য পরিবারও নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে খামার গড়ে তোলেন।
আপনি কি খুঁজছেন “কৃষিশিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, বা বোর্ড উপযোগী Agriculture Studies Question–Answer?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন:
সবকিছুই একদম বিনামূল্যে!
🔗 কৃষিশিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সরকারি বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব
✔️ NCTB অনুযায়ী অধ্যায় সাজানো
✔️ ভিডিও, ইমেজ, কুইজসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নির্ভুল তথ্য
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন, যেকোনো সময় পড়ুন
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ কৃষিশিক্ষা শেখা হোক আরও সহজ ও আনন্দদায়ক।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য আধুনিক, ফ্রি ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?