শ্রেণিশিক্ষক দশম শ্রেণির ছাত্রদের একটি খামার পরিদর্শনের জন্য স্থানীয় একটি খামারে নিয়ে গেলেন। ছাত্ররা (i) হাত দিয়ে দুধ দোহন পর্যবেক্ষণ ও (ii) পাস্তুরিকরণ সম্বন্ধে বিস্তারিত জ্ঞান আহরণ করল।
উদ্দীপকের (ii) নং কার্যক্রমটি হলো দুধ পাস্তুরিকরণ।
দুধ নষ্টকারী অণুজীব অতি উচ্চ তাপমাত্রায় ও নিম্ন তাপমাত্রায় জন্মাতে ও বংশবিস্তার করতে পারে না। এই তাপমাত্রা ব্যবহার করে দুধের রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ করার উপায় হলো পাস্তুরিকরণ।
দুধ পাস্তুরিকরণের সুবিধাসমূহ নিচে দেওয়া হলো-
i. পাস্তুরিকৃত দুধে রোগ উৎপাদনকারী জীবাণু ধ্বংসপ্রাপ্ত হয়, ফলে এ দুধ নিরাপদ।
ii. পাস্তুরিকরণ দুধে ল্যাকটিক এসিড প্রস্তুতকারী জীবাণুর সংখ্যা কমিয়ে দুধের সংরক্ষণকাল দীর্ঘায়িত করা হয়।
iii. পাস্তুরিকরণে দুধের এনজাইম নষ্ট হয়ে যায়। ফলে দুধ দীর্ঘক্ষণ ভালো থাকে।
iv. পাস্তুরিকরণের ফলে অধিকাংশ ক্ষতিকর জীবাণু বিনষ্ট হয়ে যায়।
v. পাস্তুরিকৃত দুধে পুষ্টিমান ঠিক থাকে এবং কোনো বিস্বাদের সৃষ্টি হয় না।
পাস্তুরিকরণের ফলে যেসব অসুবিধা হয় তা নিম্নে দেওয়া হলো-
i. পাস্তুরিকরণ প্রক্রিয়া আদর্শ উপায়ে করতে না পারলে অতিরিক্ত আলোচ্ছলে দুধের চর্বিকণা পৃথক হতে পারে।
ii. তাপ সংবেদনশীল ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে।
iii. উচ্চতাপজনিত কারণে কিছুটা বিস্বাদের সৃষ্টি করতে পারে।
উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, দুধ সংরক্ষণে পাস্তুরিকরণ প্রক্রিয়ার অসুবিধার চেয়ে সুবিধাই বেশি।
আপনি কি খুঁজছেন “কৃষিশিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, বা বোর্ড উপযোগী Agriculture Studies Question–Answer?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন:
সবকিছুই একদম বিনামূল্যে!
🔗 কৃষিশিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সরকারি বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব
✔️ NCTB অনুযায়ী অধ্যায় সাজানো
✔️ ভিডিও, ইমেজ, কুইজসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নির্ভুল তথ্য
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন, যেকোনো সময় পড়ুন
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ কৃষিশিক্ষা শেখা হোক আরও সহজ ও আনন্দদায়ক।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য আধুনিক, ফ্রি ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?