জানুয়ারি মাসে শাওন ও তার শ্রেণির বন্ধুরা শ্রেণিশিক্ষকের সঙ্গে তাদের বিদ্যালয়ের নিকটস্থ একটি সরিষার ক্ষেত দেখতে গেল। গিয়ে দেখলো চাষি পোকামাকড় দমন করার ব্যবস্থা নিচ্ছেন। এরপর তারা শ্রেণিতে গিয়ে সরিষা ফসল উৎপাদনের ধাপগুলো লিখে শ্রেণিতে উপস্থাপন করল।
উদ্দীপকে উল্লিখিত ফসলটি হলো সরিষা। সরিষা উৎপাদনের জন্য সহজে পানি নিষ্কাশনযোগ্য বেলে দোআঁশ বা
পলি দোআঁশ মাটির জমি নির্বাচন করতে হবে। উন্নত জাতের সরিষার বীজ ব্যবহার করতে হবে। যেমন- টরি-৭, কল্যাণীয়া, সম্পদ, রাই সরিষা ইত্যাদি। সরিষা শীতকালীন ফসল হওয়ায় জাতভেদে আশ্বিন থেকে কার্তিক মাসে বীজ বপন করতে হবে। জমির প্রকারভেদ অনুযায়ী মাটির 'জো' অবস্থায় ৪-৫টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করে জমি তৈরি করতে হবে। জাত, মাটি ও মাটিতে রসের তারতম্য অনুসারে সরিষার জমিতে কমপোস্ট সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট, বোরাক্স/বোরিক এসিড ইত্যাদি সার সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। জাতভেদে শতক প্রতি ২৮-৩২ গ্রাম সরিষার বীজ লাগবে। সরিষার বীজ সাধারণত ছিটিয়ে বোনা হয় তবে সারি করেও বোনা যায়। মাটির আর্দ্রতা বুঝে ২-৩টি সেচ দিতে হবে। চারা গজানোর ১০-১৫ দিনের মধ্যে গাছ পাতলা করতে হবে এবং প্রয়োজনে আগাছা দমন করতে হবে। সরিষায় রোগ ও পোকার আক্রমণ হলে যথাযথ উপায়ে দমনের ব্যবস্থা নিতে হবে। গাছের শতকরা ৭০-৮০ ভাগ সরিষার ফল খড়ের রং ধারণ করলে এবং গাছের পাতা হলদে হয়ে গেলে ফসল সংগ্রহ করতে হবে। ফসল সংগ্রহের পর ৩-৪ দিন রোদে শুকিয়ে মাড়াই করতে হবে। মাড়াই করার পর বীজ ঝেড়ে রোদে ভালোভাবে ৩-৪ দিন শুকিয়ে নেওয়ার পর শুষ্ক পাত্রে সংরক্ষণ করতে হবে।
উপরিউক্ত ধাপসমূহ অনুসরণ করে অধিক সরিষা উৎপাদন সম্ভব।
আপনি কি খুঁজছেন “কৃষিশিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, বা বোর্ড উপযোগী Agriculture Studies Question–Answer?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন:
সবকিছুই একদম বিনামূল্যে!
🔗 কৃষিশিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সরকারি বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব
✔️ NCTB অনুযায়ী অধ্যায় সাজানো
✔️ ভিডিও, ইমেজ, কুইজসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নির্ভুল তথ্য
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন, যেকোনো সময় পড়ুন
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ কৃষিশিক্ষা শেখা হোক আরও সহজ ও আনন্দদায়ক।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য আধুনিক, ফ্রি ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?