করিমন বিবি ছোট পরিসরে একটি মুরগির খামারের সাথে সাথে কবুতর, তিতির ও কোয়েল পাখি পালন করে আসছে। এতে তার পারিবারিক আমিষের চাহিদা পূরণ হয়ে সংসারের স্বচ্ছলতাও ফিরে এসেছে। একদিন স্থানীয় কৃষিকর্মকর্তা তার খামার পরিদর্শনে এসে খামারের পাখিগুলোর বিষ্ঠা ও পরিত্যক্ত খাবার ব্যবহার করে বাড়ির পাশের পুকুরটিতে মৎস্য খামার গড়ে তোলার পরামর্শ প্রদান করেন। করিমন বিবি এই পরামর্শ অনুযায়ী মৎস্য খামারটি করে বেশ লাভবান হওয়ায় পরে গ্রামের অন্যান্যরাও উদ্বুদ্ধ হয়ে অনুরূপ খামার গড়ে তোলেন।
উদ্দীপকে কৃষি কর্মকর্তার পরামর্শে করিমন বিবি মুরগি ও অন্যান্য পাখির বিষ্ঠা ও পরিত্যক্ত খাবার ব্যবহার করে বাড়ির পাশের পুকুরে সমন্বিত খামার করে লাভবান হয়েছিলেন।
মাছ, মুরগি ও অন্যান্য পাখির সমন্বিত চাষে মাছের জন্য বাইরে থেকে অতিরিক্ত খাদ্য সরবরাহ করার খুব একটা প্রয়োজন হয় না। কারণ মুরগি ও অন্যান্য পাখির উচ্ছিষ্ঠ মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। তাছাড়া মুরগি ও অন্যান্য পাখির বিষ্ঠা উৎকৃষ্ট জৈব সার। যা সার হিসেবে পুকুরে ব্যবহার করা যায়। এতে অর্থেরও সাশ্রয় হয়। এছাড়া মুরগি ও অন্যান্য পাখি পুকুরের পরিবেশকে ঠিক রাখতে ভূমিকা রাখে যা মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক। এ বাড়তি উৎপাদিত মাছ পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করা যাবে, শুধু মুরগি এবং অন্যান্য পাখির চাষে যা সম্ভব নয়।
তাই বলা যায় যে, করিমন বিবি মুরগি এবং অন্যান্য পাখির সাথে মাছের সমন্বিত চাষ পদ্ধতির মাধ্যমে কম খরচে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান হয়েছিলেন।
আপনি কি খুঁজছেন “কৃষিশিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, বা বোর্ড উপযোগী Agriculture Studies Question–Answer?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন:
সবকিছুই একদম বিনামূল্যে!
🔗 কৃষিশিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সরকারি বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব
✔️ NCTB অনুযায়ী অধ্যায় সাজানো
✔️ ভিডিও, ইমেজ, কুইজসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নির্ভুল তথ্য
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন, যেকোনো সময় পড়ুন
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ কৃষিশিক্ষা শেখা হোক আরও সহজ ও আনন্দদায়ক।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য আধুনিক, ফ্রি ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?