উদ্দীপক-১:
কার্ড পাই খেতে যাই
চমচম ও মিষ্টি;
খাওয়া শেষে হেসে হেসে
হাতেও দেয় লিস্টি?
উদ্দীপক-২:
পবিত্র এই মনের ছোঁয়া থাকুক বছর জুড়ে
সুখ পাখিরা আসুক ঘরে, দুঃখ পালাক দূরে।
ভালোবাসার আলো খেয়ে নতুন দিনের মতো
যাক মুছে যাক কূট চেতনা মন কালিমা যতো।
উদ্দীপক-১ এর বর্ণনার সাথে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের হালখাতা অনুষ্ঠানের মিল রয়েছে।
বাংলা নববর্ষ উৎসব বাঙালির প্রাণের উৎসব। এ দিন জাতি-ধর্ম-বর্ণ-গোত্র, উঁচু-নিচু, ধনী-দরিদ্র ইত্যাদি বৈষম্য ভুলে সব বাঙালি, আনন্দে মেতে ওঠে। এর ফলে নববর্ষ উদযাপনের চেতনা তাদের ঐক্যবদ্ধ করে উজ্জীবিত করে তোলে।
উদ্দীপক-১ এর কবিতাংশে কবি কার্ডের মাধ্যমে দাওয়াত পেয়ে খেতে যাওয়ার কথা বলেছেন। সেই দাওয়াতে তিনি চমচম ও মিষ্টি খান। খাওয়ার শেষে দোকানি হেসে হেসে বকেয়া বিলের লিস্ট তুলে দেন। এই বিষয়টি 'পয়লা বৈশাখ' প্রবন্ধে বর্ণিত হালখাতা অনুষ্ঠানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ব্যবসায়ী নতুন বছরের হিসাবের খাতা খোলা এবং পুরনো হিসাব ঢুকানোর জন্য হালখাতা অনুষ্ঠানের আয়োজন করে। সেই আয়োজনে সুদৃশ্য খামের মাধ্যমে খদ্দেরদের দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়ায় এবং সাথে সাথে বকেয়ার তালিকাটাও দিয়ে দেয়।
আপনি কি খুঁজছেন “বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি PDF”, Class 9-10 Bangla Literature Question Answer, অথবা NCTB বাংলা সাহিত্য বই অনুশীলনী সমাধান?
তাহলে সঠিক জায়গায় এসেছেন!
SATT Academy–তে আমরা এনেছি বাংলা সাহিত্যের প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ব্যাখ্যা ও অনুশীলনী সমাধান, একদম বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত।
🔗 বাংলা সাহিত্য – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(ডাউনলোড লিংকে ক্লিক করে NCTB মূল বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
SATT Academy–এর মাধ্যমে বাংলা সাহিত্যের সৌন্দর্য আবিষ্কার করুন সহজ ভাষায়, অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ও PDF সহ। পড়ুন, বুঝুন, অনুশীলন করুন — সবার আগে সাফল্যের পথে থাকুন।
🌼 SATT Academy – সাহিত্যের আলোয় শিক্ষার সোপান।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?