উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য হলো-
১। উভচর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে।
২। এরা পানিতে ডিম পাড়ে।
৩। এরা সাধারণত লাফিয়ে চলাচল করে।
Related Question
View Allপতঙ্গ জাতীয় প্রাণীর দুইটি বৈশিষ্ট্য হলো-
১। পতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী।
২। এদের দেহে সাধারণত তিন জোড়া (ছয়টি) পা থাকে।
উভচর প্রাণীদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে।
প্রাণীরা হাঁটা, দৌড়ানো ও লাফ দেয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে।
মাছের তিনটি অঙ্গের নাম হলো-
১। পাখনা, ২। আঁইশ ও ৩। ফুলকা।
চোখের তিনটি কাজ হলো-
১। চোখ দিয়ে প্রাণী আশপাশের সবকিছু দেখে।
২। চোখ দিয়ে দেখে খাবার সংগ্রহ করে।
৩। শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য চোখ সহায়তা করে।
চলাচল করা প্রাণীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষা করার জন্য প্রাণীকে চলাচল করতে হয়। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!