চাকুরিজীবী হলেও মিসেস রাহেনা একজন সুগৃহিণী। তিি তার গৃহ পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন। এছাড়া গৃহ পরিবেশ আরও উন্নত করতে তিনি: বারান্দা ও ছাদে গাছ লাগিয়েছেন।

Updated: 9 months ago
উত্তরঃ

বিভিন্ন ধরনের ফুলের গাছ গৃহের শোভা বাড়ায়।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

গৃহের যে স্থানগুলোতে আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করা হয় সেগুলোকে আনুষ্ঠানিক স্থান বলে।

বাড়িতে অতিথি এলে আমরা এসব স্থানে অভ্যর্থনা জানাই এবং তাদের আপ্যায়ন করি। কখনও কখনও তাদের থাকার ব্যবস্থাও করে থাকি। এ স্থানগুলো হলো-বসার, খাওয়ার ও অতিথির ঘর, বারান্দা এবং সিঁড়ি।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

মিসেস রাহেনা তার গৃহ পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখেন। তিনি রান্নার ও খাবার পরিবেশনের সরঞ্জামগুলো কাজের শেষে নির্দিষ্ট
স্থানে গুছিয়ে রাখেন। দৈনন্দিন ব্যবহারের পোশাকগুলো তিনি ওয়‍্যারড্রোবে রাখেন। আর উৎসবের এবং মৌসুমি পোশাকগুলো আলমারিতে রাখেন। এছাড়া জুতা, স্যান্ডেল ও মোজা নির্দিষ্ট জায়গায়, রাখেন। তিনি প্রসাধন সামগ্রীগুলো ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখেন। রাহেনা ছেলেমেয়ের লেখাপড়ার উপকরণগুলো পড়ার টেবিলে এবং র‍্যাকে রাখেন। এছাড়া তিনি একটি নির্দিষ্ট বাক্সে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামগুলো রেখে দেন। তিনি ঝাড়ু ও ঘরমোছার সামগ্রীগুলো স্টোর রুমের এক কোণায় রাখেন। এভাবেই মিসেস রাহেনা গৃহ পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখেন

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

গৃহ পরিবেশ উন্নত রাখতে মিসেস রাহেনার লাগানো গাছের গুরুত্ব অপরিসীম।
গৃহের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে গাছের ভূমিকা রয়েছে।
আমরা বাড়ির প্রাঙ্গণে শাক-সবজি ও ফলের বাগান করতে পারি। এসব গাছ থেকে টাটকা শাক-সবজি ও ফল খেয়ে স্বাস্থ্য ভালো এবং মন প্রফুল্ল রাখা সম্ভব হয়। শহরে আমরা বাড়ির বারান্দা ও ছাদে টবে বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারি। গাছ থেকে আমরা অনেক উপকার পাই। যথা-

  • গাছ আমাদের অক্সিজেন দেয়, যা আমরা শ্বাস গ্রহণের মাধ্যমে নিয়ে থাকি। এছাড়া নিঃশ্বাসের সাথে আমরা কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি, যা গাছ গ্রহণ করে।
  • শাক-সবজি ও ফলগাছ পরিবারের সদস্যদের পুষ্টি যোগায়।
  • ফুলগাছ বাড়ির সৌন্দর্য বাড়ায়
  • এছাড়া বড় গাছ বাড়িতে ছায়া দিয়ে পরিবেশকে আরামদায়ক রাখে।
    পরিশেষে বলা যায়, গৃহপরিবেশ উন্নত করতে গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
47
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

ছোট বা বড় কোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তাৎক্ষণিক আরাম দেওয়ার জন্য যে চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। এ চিকিৎসায় ব্যবহৃত উপকরণ হলো- তুলা; ব্যান্ডেজ, ডেটল, বার্নল, অ্যান্টিসেপটিক মলম ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
404
উত্তরঃ

রাইয়ানের জিনিসপত্র গুছিয়ে না রাখার অভ্যাসের জন্য রূপা ব্যথা পেল।
রাইয়ান স্কুল থেকে ফিরে তার ব্যাগ, বই ও জুতা নির্দিষ্ট জায়গায় রাখে না। আবার প্রতিদিন পড়ালেখা শেষে বই, খাতা ও কলম গুছিয়ে রাখে না। ফলে প্রয়োজনের সময় সে সবকিছু হাতের কাছে পায় না। খেলা। শেষে সে খেলার সামগ্রীগুলো এলোমেলো করে রাখে। একদিন ছড়িয়ে রাখা একটি খেলার সামগ্রীর সাথে তার ছোট বোন রূপা হোঁচট খায়। ফলে তার কপাল কেটে যায়। রাইয়ান যদি তার খেলার সামগ্রীগুলো গুছিয়ে রাখত তাহলে তার বোন আহত হতো না।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
71
উত্তরঃ

রাইয়ানের এ ধরনের অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

রাইয়ান তার প্রয়োজনীয় সামগ্রীগুলো ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে রাখে না। ফলে সে কিছুদিন পর পর এগুলো হারিয়ে ফেলে। এছাড়া তার এই অগোছালো স্বভাবের কারণে গৃহে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনা এড়াতে আমাদের প্রয়োজনীয় প্রতিটি জিনিস যথাস্থানে রাখা অত্যন্ত জরুরি। এতে জিনিসগুলো যেমন টেকসই হয় তেমনি গৃহ পরিবেশ পরিচ্ছন্ন ও পরিপাটি থাকে।
কিন্তু রাইয়ানের মতো অভ্যাসের কারণে আমাদের দৈনন্দিন জীবনে
প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়া জিনিস খোঁজাখুঁজি করতে গিয়ে অযথা সময় ও শক্তির অপচয় হয়। ফলে কাজের সময় অসুবিধা হয় ও বিরক্তি আসে। সুতরাং, রাইয়ানের এ ধরনের অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে উল্লিখিত সমস্যাগুলো সৃষ্টি করে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
73
উত্তরঃ

গৃহের অনানুষ্ঠানিক স্থান বলতে সাধারণত যে স্থানগুলোতে ব্যক্তিগত কাজগুলো সম্পন্ন করা হয় এমন স্থানকে বোঝায়। যেমন-শোবার, পড়ার ও সাজসজ্জার ঘর।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
108
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews