শিক্ষার্থীরা দলীয়ভাবে ধান, পাট, সরিষা ও মাসকলাই ফসলের পোকামাকড় ও রোগবালাইয়ের তালিকা তৈরি করল। তাদের মধ্যে একটি দলের তালিকা নিয়ে শিক্ষক সে সম্পর্কে শ্রেণিতে বললেন। ছকটি নিম্নরূপ-
| ফসলের নাম | প্রধান পোকা | প্রধান রোগ |
| C | জাব পোকা | F |
| D | G | পাতায় দাগ, পাউডারি মিলডিউ, হলদে মোজাইক |
ছকের D ফসলটি হলো মাসকলাই এবং G পোকাটি হলো বিছা পোকা। জমিতে থাকা অবস্থায় ও গুদামজাত অবস্থায় এ ফসলের পোকা ব্যবস্থাপনা নিচে দেওয়া হলো-
জমিতে থাকা অবস্থায় বিছা পোকা পাতা ও অপরিপক্ক সবুজ ফলের রস খেয়ে ফেলে। এ পোকার আক্রমণ দেখা দিলে হাত দ্বারা সেগুলোকে সংগ্রহ ও ধ্বংস করতে হবে। আক্রমণ বেশি হলে পরিমাণ মতো সিমবুশ ১০ ইসি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। গুদামজাত অবস্থায় পূর্ণবয়স্ক পোকা ও কীড়া উভয়ই মাসকলাইয়ের ক্ষতি করে।
এ পোকা ডালের ভিতরে ঢুকে শাঁস খেতে থাকে। ফলে দানা হালকা হয়ে যায়। এর ফলে অঙ্কুরোদগম ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাই গুদামজাত করার আগে ভালোভাবে পরিষ্কার করে দানা শুকিয়ে দানার আর্দ্রতা ১২% এর নিচে আনতে হবে। বীজের জন্য টন প্রতি ৩০০ গ্রাম ম্যালাথিয়ন বা সেভিন শতকরা ১০ ভাগ (১০%) গুঁড়া মিশিয়ে পোকার আক্রমণ প্রতিরোধ করা যায়। বিছা পোকার আক্রমণের ফলে মাসকলাইয়ে ফলন হ্রাস পায়।
অর্থাৎ জমিতে থাকা অবস্থায় এবং গুদামজাত অবস্থায় বিছাপোকা দমনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আপনি কি খুঁজছেন “কৃষিশিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, বা বোর্ড উপযোগী Agriculture Studies Question–Answer?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন:
সবকিছুই একদম বিনামূল্যে!
🔗 কৃষিশিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সরকারি বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব
✔️ NCTB অনুযায়ী অধ্যায় সাজানো
✔️ ভিডিও, ইমেজ, কুইজসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নির্ভুল তথ্য
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন, যেকোনো সময় পড়ুন
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ কৃষিশিক্ষা শেখা হোক আরও সহজ ও আনন্দদায়ক।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য আধুনিক, ফ্রি ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?