A | B |
আকরিক লৌহ | কয়লা |
সোনা | খনিজ তেল |
তামা | প্রাকৃতিক গ্যাস |
চুনাপাথর | সৌরশক্তি |
গ্রাফাইট | তাপশক্তি |
ছক-A এর সম্পদগুলো হলো আকরিক লৌহ, সোনা, তামা, চুনাপাথর, গ্রাফাইট যা খনিজ সম্পদের অন্তর্ভুক্ত। অপরদিকে ছক-B এর সম্পদগুলো হলো- কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি, তাপশক্তি যা শক্তি সম্পদের অন্তর্ভুক্ত। এর মধ্যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস খনিজাত এবং সৌর ও তাপশক্তি প্রাকৃতিক শক্তিসম্পদ। ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের শিলাস্তরের মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে খনিজ সম্পদ বলে। অন্যদিকে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ তাপ তথা শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে শক্তিসম্পদ বলে। খনিজ সম্পদ একটি বস্তুগত সম্পদ। অন্যদিকে শক্তিসম্পদ এক ধরনের প্রাকৃতিক সম্পদ যা বস্তুগত বা অবস্তুগত হতে পারে। সব খনিজ সম্পদই শক্তিসম্পদ। কিন্তু শক্তিসম্পদ বেশিরভাগ ক্ষেত্রে খনিজ সম্পদ হয়ে থাকে। পৃথিবীর প্রধান খনিজ সম্পদগুলো হচ্ছে- লৌহ আকরিক, গ্রাফাইট, স্বর্ণ, নিকেল ইত্যাদি। অন্যদিকে কতিপয় প্রধান শক্তিসম্পদ হচ্ছে- খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, ইউরেনিয়াম ইত্যাদি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?