কৃষিশিক্ষা ক্লাসে রহমান স্যার একদিন ছাত্রদের বাংলাদেশের মানচিত্রে কৃষি পরিবেশ অঞ্চলগুলো দেখাচ্ছিলেন। অতঃপর তিনি দোআঁশ ও পলি দোআঁশ অঞ্চল সম্পর্কে শিক্ষার্থীদের প্রতিবেদন তৈরি করে জমা দিতে বললেন। তিনি আরও বললেন, ফসল নির্বাচনে মাটি ও জলবায়ু গুরুত্বপূর্ণ নিয়ামক।
উদ্দীপকে ছাত্রদের প্রতিবেদনকৃত এলাকাটি হলো দোআঁশ ও পলি দোআঁশ মাটি অঞ্চল।
এ অঞ্চলের মাটি দোআঁশ থেকে পলি দোআঁশ প্রকৃতির। উঁচু ভূমি থেকে মাঝারি নিচু ভূমি এ অঞ্চলের অন্তর্ভুক্ত। মাটিতে জৈব পদার্থের মাত্রা অল্প থেকে মাঝারি। এর অম্লাত্মক ও ক্ষারত্মক মাত্রা ৫.২ হতে ৬.২ পর্যন্ত। পলি দোআঁশ অঞ্চলের মাটিতে জৈব পদার্থের মাত্রা খুবই সামান্য। অম্লাত্মক ও ক্ষারত্মক মাত্রা ৪.৯ হতে ৬.১ পর্যন্ত।
দোআঁশকে ফসল উৎপাদনের আদর্শ মাটি বলে। এ অঞ্চলে প্রায় সব রকমের ফসল ফলে। কৃষকেরা বৃষ্টি নির্ভর ও সেচ নির্ভর উভয় ধরনের ফসল উৎপাদন করতে পারেন। যেমন-
বৃষ্টিনির্ভর ফসল :
রবি মৌসুম: গম, মুলা, টমেটো, ফুলকপি, বাধাকপি, ঢেঁড়স, মরিচ, চিনা বাদাম ইত্যাদি।
খরিপ-১: রোপা আউশ, বোনা আমন, পাট (সাদা), কাউন, বেগুন, তিল, মুগ, বোনা আউশ, ভুট্টা, ধৈঞা ইত্যাদি।
খরিপ-২: রোপা আমন।
সেচনির্ভর ফসল:
রবি মৌসুম: বোরো, আখ, আখ+আলু, আখ+মুগ, পিঁয়াজ, রসুন, গম, আলু, মুগ, সরিষা ইত্যাদি।
খরিপ-১: রোপা আউশ, পাট (তোষা), তিল, ভুট্টা ইত্যাদি।
খরিপ-২: রোপা আমন।
আপনি কি খুঁজছেন “কৃষিশিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, বা বোর্ড উপযোগী Agriculture Studies Question–Answer?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন:
সবকিছুই একদম বিনামূল্যে!
🔗 কৃষিশিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সরকারি বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব
✔️ NCTB অনুযায়ী অধ্যায় সাজানো
✔️ ভিডিও, ইমেজ, কুইজসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নির্ভুল তথ্য
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন, যেকোনো সময় পড়ুন
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ কৃষিশিক্ষা শেখা হোক আরও সহজ ও আনন্দদায়ক।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য আধুনিক, ফ্রি ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?