তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে দূরবর্তী স্থানে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার একটি মাধ্যম হল টেলিমেডিসিন।
Related Question
View Allগ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি শব্দ যেটি দ্বারা পুরো পৃথিবীটাকেই একটি গ্রামের সাথে তুলনা করা হয়েছে। একটি গ্রামে যেরকম একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে ঠিক সেরকম গ্লোবাল ভিলেজে পুরো পৃথিবীটাই যেন একটি গ্রাম, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যেসব যন্ত্রপাতি বা ডিভাইস ব্যবহার করা হয় তাদেরকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলা হয়।
উদ্ভিদ ও প্রাণী, প্রতিটি জীবের শরীর ক্ষুদ্রতম যে আনবিক পর্যায় থেকে গড়ে ওঠে তাকে জিন বলে। এই জিন নিয়ে যে গবেষণা তাকেই জিনোম গবেষণা বলা হয়।
এটিএম (Automated Teller Machine) হচ্ছে ব্যাংকিং সার্ভিসে ব্যবহৃত এক ধরনের মেশিন। এর মাধ্যমে ব্যাংক কার্ড দিয়ে দিন রাত চব্বিশ ঘণ্টার যেকোনো সময় টাকা তোলা যায়।
সাধারণত দোকানপাটে যেরকম বেচাকেনা হয়- ইন্টারনেট ব্যবহার করে সেরকম বেচাকেনা করাকে ই-কমার্স বলে।
বাস, ট্রাক ইত্যাদি চালানোর জন্য যে রকম রাস্তা বা হাইওয়ে তৈরি করতে হয় ঠিক সে রকম পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য দেওয়া নেওয়া করার জন্য যে রাস্তা বা হাইওয়ে তৈরি করা হয় তাকে ইনফরমেশন সুপার হাইওয়ে বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!