ডিজিটাল বাংলাদেশ বলতে কী বোঝায়? এর লক্ষ্যসমূহ
লিখ
ডিজিট শব্দটির অর্থ 'সংখ্যা বা অঙ্ক'। কম্পিউটারে ব্যবহার করার জন্যে সব কিছুকেই সংখ্যা বা অংকে রূপান্তর করতে হয় বলে ডিজিটাল শব্দটি আসলে কম্পিউটারে ব্যবহারের উপযোগী কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তবে ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি 'কম্পিউটার প্রস্তুত দেশ' হিসেবে ব্যবহার করা হয়নি। এটি আরো অনেক ব্যাপক। ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশ বোঝানো হয়।
ডিজিটাল বাংলাদেশ-এর লক্ষ্যসমূহ হলো-
১. সারাদেশে ফাইবার অপটিক লাইন বসিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান।
২. মানুষের হাতের নাগালে ফোনের ব্যবস্থা করে দেওয়া।
৩. মোবাইল ফোনের সাহায্যে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন, পাবলিক পরীক্ষার ফলাফল জানা এবং বাস-ট্রেনের টিকেট কাটার ব্যবস্থা করা।
৪. ই-স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোনের ব্যবস্থা করা।
৫. স্কুল-কলেজে তথ্য প্রযুক্তির পাঠ সংযোজন করা।
৬. দেশের প্রায় সকল ডাকঘরে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম চালু করা।
৭. আখচাষীদের ই-পূর্জি সেবার আওতায় আনা এবং এসএমএসের মাধ্যমে পূর্জি তথ্য চাষীদের জানানোর ব্যবস্থা করা।
আপনি কি খুঁজছেন “ICT Class 9–10 PDF” বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহজ ব্যাখ্যাসহ পড়ার উপায়?
তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন – SATT Academy–তে!
এখানে আপনি পাবেন NCTB অনুমোদিত ICT বইয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, সহজ ব্যাখ্যা, লাইভ টেস্ট, ভিডিও লেকচার, ও PDF ডাউনলোড লিংক – একদম বিনামূল্যে!
🔗 ICT – Class 9–10 PDF Download
(এই লিংকে ক্লিক করে ICT বইটি পড়তে বা ডাউনলোড করতে পারবেন)
SATT Academy–এর মাধ্যমে ICT বিষয়টিকে বুঝুন সহজ বাংলায়, অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, টেস্ট ও ভিডিওসহ — একদম ফ্রি!
💻 SATT Academy – প্রযুক্তি শেখার সহজ ও আধুনিক মাধ্যম।
কুড়িগ্রামের রৌমারি উপজেলার যাদুর চর গ্রামের মিলন গ্রামে বসেই উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে তাকে সাহায্য করতে পারে
বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী কী সম্ভাবনা সৃষ্টি করেছে? বর্ণনা কর।
আউটসোর্সিং কী? এর মাধ্যমে দেশ কীভাবে উপকৃত হতে পারে?
ই-পর্বন্যাস কী? এর সুবিধাগুলো উল্লেখ কর।
ই-কমার্স কী? বাংলাদেশে ই-কমার্সের গুরুত্ব আলোচনা কর।
একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি'- বিষয়টি ব্যাখ্যা কর।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?