নির্ভাবনায় মানুষের ঘুমিয়ে থাকা বলতে কবি কী বুঝিয়েছেন?

Updated: 9 months ago
উত্তরঃ

নির্ভাবনায় মানুষের ঘুমিয়ে থাকা বলতে কবি বিত্ত-বৈভব অর্জনের দুর্ভাবনাহীন, লোভ-লালসাহীন সুখী জীবনকে বুঝিয়েছেন। 

সাধারণত যেসব বিষয়ের ওপর ভিত্তি করে মানুষ নিজেদের সুখী বলে দাবি করে, 'আশা' কবিতার কবি তা করেন না। কবির মতে তারা প্রকৃত সুখী মানুষ নয়। কারণ তারা যেভাবে সুখী হতে চায়, তা যথার্থ উপায় নয়। তারা নির্ভাবনায় ঘুমাতে পারে না। কবির মতে সংসারে যারা সোনা-রুপার পাহাড় জমানোর ভাবনায় নির্ঘুম না থেকে অল্পে তুষ্ট থাকে তারাই প্রকৃত সুখী। কারণ তারা ভাঙা বেড়ার ঘরেও নির্ভাবনায় ঘুমিয়ে যেতে পারে। নির্ভাবনায় ঘুমিয়ে থাকা বলতে কবি এ বিষয়টিই বুঝিয়েছেন ।

211

আমি সেই জগতে হারিয়ে যেতে চাই,

যেথায় গভীর-নিশুত রাতে

        জীর্ণ বেড়ার ঘরে

নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই ॥

যেথায় লোকে সোনা-রূপায়

     পাহাড় জমায় না,

বিত্ত-সুখের দুর্ভাবনায়

     আয়ু কমায় না;

যেথায় লোকে তুচ্ছ নিয়ে

       তুষ্ট থাকে ভাই ॥

সারা দিনের পরিশ্রমেও

  পায় না যারা খুঁজে

একটি দিনের আহার্য সঞ্চয়,

তবু যাদের মনের কোণে

    নেই দুরাশা গ্লানি,

নেই দীনতা, নেই কোনো সংশয় ৷

যেথায় মানুষ মানুষেরে

বাসতে পারে ভালো

প্রতিবেশীর আঁধার ঘরে

জ্বালতে পারে আলো,

সেই জগতের কান্না-হাসির

     অন্তরালে ভাই

আমি হারিয়ে যেতে চাই ॥
 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews