'বিলাতের প্রকৃতি' ভ্রমণকাহিনিতে ইংল্যান্ডের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ঋতুতে ইংল্যান্ডের বৈচিত্র্যময় প্রকৃতি এত বেশি সুন্দর যে, তা শুধু ইংল্যান্ডের মানুষের মনেই নয়; বরং বিদেশিদের মনেও ইংল্যান্ডের প্রতি ভালোবাসা জাগ্রত করে।
মুহম্মদ আবদুল হাই 'বিলাতের প্রকৃতি' ভ্রমণকাহিনিতে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা ও মুগ্ধতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি এপ্রিল, মে ও জুন মাসে ইংল্যান্ডের সৌন্দর্য নিবিড়ভাবে অবলোকন করেছেন। এপ্রিল মাসে লন্ডন লাইলাক ফুলে ছেয়ে যায়। মে মাসে আধিক্য থাকে টিউলিপ, উইলো আর ডেইজির। আর জুন, জুলাই ও আগস্ট ইংল্যান্ডে গ্রীষ্মকাল। বসন্ত ও গ্রীষ্মের একেক মাসে একেক রকম ফুল ইংল্যান্ডের বৈশিষ্ট্য।
ইংরেজ জাতি ফুলের বড়ো ভক্ত। ফুলের বিচিত্র রং দেখে তারা ভীষণ আনন্দ পায়। তাদের এ আনন্দ ছড়িয়ে পড়ে বিদেশিদের মাঝেও। তারাও যেন ইংরেজদের মতো ইংল্যান্ডকে ভালোবেসে ফেলে। সেখানে শনি-রবিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সি মানুষ পার্কে গিয়ে রোদ পোহায়, প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ উপভোগ করে। বিচিত্র রঙে সারা ইংল্যান্ড যখন রাঙা হয়ে ওঠে, সবুজ-নীলের মিতালিতে ছেয়ে যায় চারপাশ: তখন লেখকের মতো বিদেশিদের মনেও ইংল্যান্ডের প্রতি ভালোবাসা জেগে ওঠে।
অর্থাৎ, ইংল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনে মুগ্ধতা ছড়ায়। সেখানকার মানুষ প্রকৃতিকে কেন্দ্র করে জীবনকে নানাভাবে উপভোগের আয়োজন করে। স্নিগ্ধ-মধুর সেই প্রকৃতির সান্নিধ্যে থাকলে ইংল্যান্ডকে না ভালোবেসে পারা যায় না। এভাবেই প্রাকৃতিক সৌন্দর্য স্বদেশি-বিদেশি সবার মনেই ইংল্যান্ডের প্রতি ভালোবাসা জাগ্রত করে।
আপনি কি “আনন্দপাঠ ষষ্ঠ শ্রেণি” বা Class 6 Anondopath PDF (2025) খুঁজছেন?
SATT Academy–তে আপনি পাবেন ২০২৫ সালের NCTB অনুমোদিত আনন্দপাঠ বইয়ের অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিওসহ শেখা, এবং PDF ডাউনলোড সুবিধা – বেশিরভাগ কনটেন্ট বিনামূল্যে, তবে কিছু প্রিমিয়াম ফিচারে সামান্য ফি থাকতে পারে।
🔗 আনন্দপাঠ – ষষ্ঠ শ্রেণি PDF ডাউনলোড (২০২৫) (সরকারি সোর্স – এক ক্লিকে সম্পূর্ণ বই পড়ুন বা সংরক্ষণ করুন)
আনন্দপাঠ ষষ্ঠ শ্রেণি ২০২৫
Anondopath class 6 PDF NCTB 2025
Class 6 Bangla book explanation
আনন্দপাঠ প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি
Class 6 Bangla live test SATT Academy
Anondopath 2025 chapter-wise question
SATT Academy–এর সাথে শুরু করুন আনন্দপাঠ শেখার আনন্দময় যাত্রা – ব্যাখ্যা, টেস্ট, ভিডিও ও PDF এক জায়গায়।
📚 SATT Academy – সহজে শেখা, মজায় শেখা, সবার জন্য।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?