বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 6 months ago
উত্তরঃ

বিভিন্ন উপাদান নিয়ে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। প্রাকৃতিক পরিবেশের কোথাও রয়েছে, উঁচু-নিচু পাহাড়-পর্বত, কোথাও সাগর-মহাসাগর। কোথাও আবার নদ-নদী, খাল-বিল, হাওড়-বাঁওড়, নিচু এলাকা ইত্যাদি। তাছাড়া কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলের আবহাওয়া গরম, আবার কোথাও শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। আবার, অনাবৃষ্টির কারণে খরাও হয়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

আমাদের জীবনে গাছপালার গুরুত্ব অনেক। কারণ, নানা উপায়ে গাছপালা আমাদের উপকারে আসে। যেমন-
১. গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে।
২. গাছপালা পরিবেশকে সুন্দর রাখে। এতে আমাদের মন ভালো থাকে।
৩. গাছপালা বাতাসের ক্ষতিকর গ্যাস গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে।
৪. গাছপালা গরমকালে ছায়া দেয়। এতে ঘরবাড়ি ঠান্ডা থাকে।
৫. গাছের বিভিন্ন উপাদান দিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি করা যায়। ৬. গাছ থেকে ফলমূল, বিভিন্ন খাদ্যদ্রব্য ও জ্বালানি পেয়ে থাকি।
এছাড়া আরও নানাভাবে গাছপালা আমাদের উপকারে আসে। সুতরাং আমাদের জীবনে গাছপালার গুরুত্ব অনেক।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। কারণ পরিবেশের বৈচিত্র্য হারিয়ে গেলে শুদ্ধ বাতাস, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ পাওয়া কঠিন হয়ে পড়বে। এছাড়া বিভিন্ন প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যাবে। পরিবেশ দূষিত হবে এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হবে। আর পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন- বন্যা, খরা ইত্যাদি কমে যাবে। এসব কারণে আমাদের সবার উচিত পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সব সময় চেষ্টা করব। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না। নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলব। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। গাছপালা ও পাহাড় ইচ্ছেমতো কাটা যাবে না।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য সম্পর্কে একটি ছক নিচে দেখানো হলো-

বিষয়বৈচিত্র্য
ভূমিরূপ প্রাকৃতিক পরিবেশের কোথাও সমতল, কোথাও উঁচু-নিচু পাহাড় ও পর্বত।
প্রাণীপ্রকৃতিতে রয়েছে ক্ষুদ্র কীটপতঙ্গ থেকে হাতির মতো বিশাল প্রাণী।
আবহাওয়াকোথাও উষ্ণ অঞ্চল, কোথাও শীতল অঞ্চল, কোথাও বৃষ্টিপ্রবণ সবুজ প্রান্তর, কোথাও শুষ্ক মরুভূমি, কখনো অতিবৃষ্টিতে বন্যা হয়, কখনো অনাবৃষ্টির কারণে খরা হয়।
জলাশয়কোথাও সাগর-মহাসাগর, কোথাও নদ-নদী, খাল-বিল ও হাওড়-বাঁওড়।
উদ্ভিদকোথাও ছোটো গাছপালার ঝোপঝাড়, কোথাও সুউচ্চ গাছের বনভূমি, কোনো গাছে সুন্দর ফুল হয়, আবার কোনো গাছে সুস্বাদু ফল।
Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন রকম উৎসব। যেমন-ঈদ, পূজা, বুদ্ধপূর্ণিমা, বড়দিন ইত্যাদি। মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা, কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের সমাজে রয়েছে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী, রিকশাচালক, শিক্ষক, ডাক্তার ও শ্রমিকসহ বিভিন্ন। পেশার মানুষ। যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন। ধরনের যানবাহন। যেমন- রিকশা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। একেক অঞ্চলের মানুষের ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস একেক রকম। গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

আমি পাবনা জেলার পাকশি গ্রামে বাস করি। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। বর্ষাকালে নদীতে অনেক পানি থাকে। এ সময় জেলেরা নৌকা নিয়ে মাছ ধরে। আমাদের গ্রামটি সবুজে ঘেরা। গ্রামের ভিতর দিয়ে একটা খাল এঁকেবেঁকে বয়ে গেছে। খালটি পদ্মা নদীতে গিয়ে মিশেছে। আমাদের এলাকায় শীতকালে বেশ শীত পড়ে। কুয়াশায় চারপাশ ঢেকে যায়। আবার গ্রীষ্মকালে অনেক গরম থাকে। এ সময় আম, জাম, লিচু, কাঁঠাল পাকে। বর্ষাকালে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়। এ সময় গাছপালা সবুজ হয়ে ওঠে। গাছের ডালে ময়না, টিয়া, বাবুই, টুনটুনি পাখি বাসা বাঁধে। গ্রীষ্ম ও বর্ষাকালে সাপ দেখা যায়। এছাড়া ঝোপঝাড়ে শিয়াল দেখা যায়। ফলের মৌসুমে প্রচুর কাঠবিড়ালি চোখে পড়ে

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
176
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews