(ক) উদ্ভিদের মাটির উপরের প্রধান অংশ কান্ড।
(খ) বাতাসে অক্সিজেন ছাড়ে উদ্ভিদ।
(গ) অপুষ্পক উদ্ভিদ ফার্ন।
(ঘ) গাছকে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে মূল।
(ক) যেসব উদ্ভিদের ফুল হয় সপুষ্পক উদ্ভিদ।
(খ) গুল্ম শ্রেণির উদ্ভিদ জবা।
(গ) বিরুৎ শ্রেণির উদ্ভিদ ধান।
(ঘ) বৃক্ষ শ্রেণির উদ্ভিদ বেল।
(ক) পৃথিবীতে নানা রকমের জীব আছে।
(খ) উদ্ভিদ এক ধরনের জীব।
(গ) মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কাণ্ড।
(ঘ) পাতার একটি অংশ বৃন্ত।
(ক) গাছকে মাটিতে আটকে রাখে মূল।
(খ) উদ্ভিদের বিশেষ ধরনের অংশ ফুল।
(গ) ফলের ভিতরে থাকে বীজ।
(ঘ) উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে পাতা।
Related Question
View Allউদ্ভিদের প্রধান অংশ তিনটি। এগুলো হলো-
১। মূল, ২। কান্ড ও ৩। পাতা।
অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল পরিবেশে জন্মে।
উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে।
বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো-
১। আকারে দীর্ঘ হয়।
২। কান্ড শক্ত প্রকৃতির হয়।
৩। কান্ড থেকে শাখা-প্রশাখা ও পাতা হয়।
৪। মূল মাটির অনেক গভীরে যায়।
গাছের ফুল থেকে বীজ উৎপন্ন হয়। তাই ফুল ছিঁড়লে বীজ উৎপন্ন হবে না। আর বীজ না হলে নতুন চারাগাছ উৎপন্ন হবে না।
পরিচিত একটি উদ্ভিদ হলো গোলাপ গাছ। নিচে গোলাপ গাছের ছবি এঁকে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করা হলো-

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!