জনাব রহমান ও তার স্ত্রী একটি বাণিজ্যিক ব্যাংকের সাথে দীর্ঘদিন লেনদেন করে আসছেন। ব্যাংকটি প্রাচীন হলেও মূলধন স্বল্পতার জন্য আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ফলে গ্রাহক সংখ্যা হ্রাস পাচ্ছে। একদিন জনাব রহমান ব্যাংকে গিয়ে তার স্ত্রীর ব্যাংক হিসাবের জমাকৃত টাকার পরিমাণ জানতে চাইলে ব্যাংক তা জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করে। এতে জনাব রহমান ব্যাংকের প্রতি বিরক্ত হন।
পরের অর্থ নিয়ে ব্যবসায় করে বলে ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয়।
ব্যাংক প্রথমে কম সুদে আমানত সংগ্রহ করে এবং বেশি সুদে ঋণ হিসেবে গ্রাহকদের দেয়। ফলে একই সাথে ব্যাংক দেনাদার ও পাওনাদারের ভূমিকা পালন করে। তাই বলা যায়, ব্যাংক আমানত সংগ্রহ করে তা ঋণ হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়ার মাধ্যমে নিজেকে ঋণের ব্যবসায়ী হিসেবে পরিচিত করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?