জেসিপিএসসি'-র বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা সিয়াম স্যারের সঙ্গে মাঠ পরিদর্শনে যায়। তারা মাঠে গিয়ে দেখে কৃষকরা ধান চাষের জন্য জমি তৈরি করছেন। স্যার তাদের বোঝালেন যে, ভিন্ন ভিন্ন ফসলের জন্য ভিন্ন ভিন্ন ভাবে জমি প্রস্তুত করতে হয়।
উদ্দীপকের শিক্ষক তার শিক্ষার্থীদের বোঝালেন, ভিন্ন ভিন্ন ফসলের জন্য জমি ভিন্ন ভিন্নভাবে প্রস্তুত করতে হয়।
জমি প্রস্তুতির পদ্ধতি সব ফসলের জন্য এক রকম হয় না। কারণ, সব ফসলের জন্য মাটির বৈশিষ্ট্য, পানি, সার তথা পুষ্টি উপাদান সমান পরিমাণ দরকার হয় না।
ধান চাষের জন্য কর্দম বীজতলা তৈরি করতে হয় এবং কাদামাটিতে পানি থাকা অবস্থায় মূল জমিতে চারা রোপণ করতে হয়। কারণ, পানি না থাকলে ধানের বীজের অঙ্কুরোদগম ঠিকমতো হয় না এবং চারা ঠিকমতো শিকড় গজিয়ে বেড়ে উঠতে পারে না। গম চাষের জন্য জমি তৈরির উপযুক্ত সময় হলো নভেম্বর মাসের প্রথম থেকে শেষ তারিখ পর্যন্ত। মাটির 'জো' দেখে লাঙল চালনা করা হয় এবং ঝুরঝুরা করা হয়। এতে অঙ্কুরোদগম ভালো হয়। আবার ডাল চাষের জন্য তেমন একটা জমি চাষ দেওয়া হয় না। কারণ ডাল জাতীয় ফসল এমনিতেই অঙ্কুরোদগম করতে পারে এবং মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারে। অপরদিকে আলু চাষের জন্য জমি ঝুরঝুরা করতে হয়। এতে মাটিতে বায়ু চলাচলের সুবিধা সৃষ্টি হয় এবং মাটির নিচে আলু ঠিকমত বাড়তে পারে।
উপরের আলোচনা থেকে বলা যায় যে, ভিন্ন ভিন্ন ফসলের জন্য ভিন্ন ভিন্ন ভাবে জমি প্রস্তুত করতে হয় কথাটি যথার্থ।
আপনি কি খুঁজছেন “কৃষিশিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, বা বোর্ড উপযোগী Agriculture Studies Question–Answer?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন:
সবকিছুই একদম বিনামূল্যে!
🔗 কৃষিশিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সরকারি বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব
✔️ NCTB অনুযায়ী অধ্যায় সাজানো
✔️ ভিডিও, ইমেজ, কুইজসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নির্ভুল তথ্য
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন, যেকোনো সময় পড়ুন
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ কৃষিশিক্ষা শেখা হোক আরও সহজ ও আনন্দদায়ক।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য আধুনিক, ফ্রি ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?