মমতাদির বয়স কত ছিল?

Updated: 9 months ago
উত্তরঃ

'মমতাদি' গল্পে মমতাদির বয়স ২৩ বছর ছিল।

3.2k

মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ (১৯৩৯) গ্রন্থের অন্তর্ভুক্ত ‘মমতাদি’ গল্প। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে। স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতাদি নামে এক গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়। তাকে নিজের বাড়ির একজন বলে ভাবতে শুরু করে ছেলেটি। মমতাদির সংসারে অভাব আছে বলেই মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়। এই আত্মমর্যাদাবোধ তার সবসময়ই সমুন্নত ছিল। সে নিজে যেমন আদর ও সম্মানপ্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ও ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। স্কুলপড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোটো ভাইয়ের মর্যাদা লাভ করে। তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসামর্থ্য আপ্যায়ন করে মমতাদি । সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশেও দাঁড়ায় স্কুলপড়ুয়া ঐ ছেলে ও তার পরিবার। প্রকৃতপক্ষে, আমাদের গৃহকর্মে যাঁরা সহায়তা করে থাকেন তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। আত্মসম্মানবোধ তাদেরও আছে। ‘মমতাদি' গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে, সামাজিক শ্রেণি মানবিক সম্পর্ক প্রতিষ্ঠায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না; যে কোনো পেশার যে কোনো মানুষকে দেখতে হবে শ্রদ্ধা ও মর্যাদার দৃষ্টিতে ।

Related Question

View All
উত্তরঃ

মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল গৃহকত্রীর প্রতি কৃতজ্ঞতায়। 

'মমতাদি' গল্পে গৃহকর্মে নিয়োজিত ব্যক্তির প্রতি মানুষের মানবিক আচরণের দিকটি গুরুত্ব পেয়েছে। স্বামীর চাকরি না থাকায় মমতাদির সংসারে দারুণ অভাব নেমে আসে। সংসারের কথা ভেবে, আত্মসম্মানের দিক বিবেচনা না করে অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ নিতে চায় মমতাদি। ফলে অনভিজ্ঞতার কারণে রান্নার কাজের লোকের মাসিক মাইনে সম্পর্কে তার ধারণা ছিল না। সে আশা করেছিল তাকে বোধহয় 'বারো' টাকা মাইনে দেওয়া হবে। কথাবার্তা শেষে গৃহকর্ত্রী তার মাসিক মাইনে ঠিক করেন পনেরো টাকা। প্রত্যাশার চেয়ে অতিরিক্ত প্রাপ্তির নিশ্চয়তায় গৃহকর্ত্রীর প্রতি তখন কৃতজ্ঞতায় মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল।

6.2k
উত্তরঃ

উদ্দীপকে রাসেলের মাঝে বিদ্যমান মমতাদির বিশেষ গুণটি হলো সততা। সততা মানবজীবনের শ্রেষ্ঠ গুণ। 

যাবতীয় সদগুণই এর অন্তর্গত। সব সময় সত্য কথা বলা, সত্য প্রকাশ করা, মিথ্যার আশ্রয় না নেওয়াকে সততা বলা হয়। সত্য থেকে দূরে সরে গিয়ে কেউ জীবনে প্রকৃত উন্নতি করতে পারেনি। বরং সত্যকে আঁকড়ে ধরেই জীবনে সাফল্যের পথে এগিয়ে গেছে মানুষ। আর সৎ চরিত্রবলেই মানুষ জগতে অবিনশ্বর কীর্তি স্থাপন করতে সক্ষম হয়।

উদ্দীপকে গাড়িচালক রাসেলের সততা ও দক্ষতার কথা বলা হয়েছে। রাসেল প্রকৌশলী এমারত সাহেবের ব্যক্তিগত গাড়িচালক। এর বাইরে তার অন্য একটি পরিচয়- সে পেশাগত দক্ষতাসম্পন্ন একজন ভালো মানুষ। তার সততায় মুগ্ধ এমারত সাহেবের পরিবারের লোকজন। তাই তার ছেলেমেয়েরা রাসেলকে 'ভাইয়া' বলে সম্বোধন করে। উদ্দীপকের এই বিষয়টি 'মমতাদি' গল্পের মমতাদির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ মমতাদির আচার-আচরণ এবং সততায় মুগ্ধ হয়ে গৃহকর্ত্রী তাকে স্নেহডোরে বেঁধে নিয়েছেন। স্কুলপড়ুয়া ছেলেটির প্রতি মমতাদির গভীর স্নেহও স্পষ্ট হয়ে উঠেছে। । কাজের প্রতি মনোযোগ এবং অত্যন্ত নিপুণভাবে প্রতিটি কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে মমতাদি বাড়ির সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

1.6k
উত্তরঃ

রাসেল ও মমতাদির প্রতি দুই পরিবারের আচরণে ফুটে ওঠা দিকটি সামাজিক সংহতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 

যারা অন্যের বাড়িতে গৃহকর্মে সহায়তা করে তাদেরকে বলা হয় গৃহকর্মী। নিতান্ত অভাবে পড়েই তারা অন্যের বাড়িতে কাজ করতে বাধ্য হয়। গৃহকর্মী হলেও তারা আত্মমর্যাদাসম্পন্ন মানুষ। তারাও গৃহকর্তা বা গৃহকর্ত্রীর কাছ থেকে স্নেহ-মমতা, ভালোবাসা, সর্বোপরি ভালো আচরণ আশা করে। তবে অনেকে তা পায়, আবার অনেকে তা পায় না।

উদ্দীপকে গাড়িচালক রাসেলের কর্মদক্ষতা ও সততার দিকটি প্রতিফলিত হয়েছে। প্রকৌশলী এমারত সাহেবের পরিবারের সবাই তাকে পছন্দ করে। তার ছেলেমেয়েরা রাসেলকে 'ভাইয়া' বলে সম্বোধন করে। সে তার আচরণ ও সততা দিয়ে বাড়ির সবার মন জয় করে তাদের পরিবারের একজন হয়ে উঠেছে। 'মমতাদি' গল্পেও মমতাদির কর্মদক্ষতা, সততা ও গৃহকর্ত্রীর সঙ্গে তার গভীর শ্রদ্ধাবোধের সম্পর্কের কথা বলা হয়েছে। সেখানেও সবাই তাকে পছন্দ করে। গৃহকত্রীও মমতাদিকে সন্তানের স্নেহডোরে বেঁধে নিয়েছেন।

উদ্দীপকের রাসেল এবং 'মমতাদি' গল্পের মমতাদির প্রতি বাড়ির মালিক ও গৃহকর্ত্রীর ব্যবহার অত্যন্ত মানবিক। এই মানবিকতা তারা উভয়েই তাদের কর্মদক্ষতা ও সততা দিয়ে অর্জন করেছে। তারা উভয়েই তাদের দায়িত্ব ও কর্তব্য সততার সঙ্গে পালন করেছে, যা সামাজিক সংহতি ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। কেননা মালিক-ভূত্যের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক কল্যাণকর মানবিক সমাজ প্রতিষ্ঠার মূল নিয়ামক।

1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews