যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে একটি বস্তু এসিড না ক্ষার বা কোনোটিই নয় তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে। মিথাইল অরেঞ্জ এমন একটি পদার্থ, যা কোনো অজানা পদার্থ এসিড, ক্ষার না নিরপেক্ষ তা বুঝতে সাহায্য করে। এজন্য মিথাইল অরেঞ্জকে নির্দেশক বলা হয়।