কৃষিশিক্ষক আব্দুল জব্বার তার ক্লাসে ছাত্র-ছাত্রীদের ব্রয়লার মুরগির খামারের আয়-ব্যয় ও লাভ-ক্ষতির হিসাব নির্ণয়ের পদ্ধতি বুঝিয়ে দিলেন। পরবর্তীতে তিনি তিনটি খামারের আয়-ব্যয়ের একটি নমুনা বোর্ডে লিখলেন।
| খামার নং | স্থায়ী ব্যায় (টাকা) | আবর্তক ব্যয় (টাকা) | |
| ১ | ৭০,০০০ | ৫০,০০০ | ২,০০,০০০ |
| ২ | ৭৫,০০০ | ৪৫,০০০ | ৯৫,০০০ |
| ৩ | ৬০,০০০ | ৪০,০০০ | ৯০,০০০ |
শিক্ষক ছাত্রছাত্রীদের মুরগির খামারের আয়-ব্যয় ও লাভ-ক্ষতি নির্ণয়ের পদ্ধতি বোঝিয়ে বললেন যা নিম্নে বর্ণনা করা হলো-
ব্রয়লার মুরগি পালনে ব্যয়ের খাত ২টি।
যথা-
i. স্থায়ী খরচ, ii. চলমান খরচ।
স্থায়ী খরচঃ খামারে বাচ্চা তোলার আগে জমি, মুরগির ঘর, আসবাবপত্র, ব্রুডার যন্ত্র, খাদ্যের পাত্র, পানির পাত্র, ড্রাম ও বালতি ইত্যাদি খাতে যে খরচ হয় তা হলো স্থায়ী খরচ।
চলমান খরচ: চলমান খরচের মধ্যে বাচ্চার দাম, খাদ্য ক্রয়, বিদ্যুৎ খরচ, টিকা ও ঔষধ, লিটার, শ্রমিক ও পরিবহন খরচ উল্লেখযোগ্য। প্রকৃত ব্যয় হিসাবের জন্য মোট চলমান খরচের সাথে স্থায়ী খরচের ওপর ও চলমান খরচের ওপর অপচয় খরচ হিসাব করতে হয়।
অপচয় খরচ: মুরগির ঘরের ওপর ৫%, যন্ত্রপাতির ওপর ১০% এবং চলমান ও স্থায়ী মূলধনের ওপর ১৫% অপচয় খরচ ধরতে হয়।
∴ মোট ব্যয় = মোট চলমান খরচ একটি ব্যাচে মোট অপচয় খরচ বছরে ১০-১২টি ব্যাচ পালন করলে সাথে সাথে প্রতিটি ব্যাচের জন্য অপচয় খরচ যোগ করতে হয়।
আয়: ব্রয়লার মুরগি, লিটার, খাদ্যের বস্তা বিক্রি করে আয় করা যায়। ব্যয়ের হিসাবের ক্ষেত্রে ৫% মুরগি মৃত ধরে হিসাবটি করতে হবে।
লাভ-ক্ষতি: বাজার দরে মুরগি বিক্রি করলে তার দাম যদি মোট ব্যয় ছাড়িয়ে যায় তাহলে লাভ হবে। এছাড়া যদি ঔষধ, টিকা বা অন্য কোন খাতে বেশি খরচ হয় এবং ব্যয় থেকে আয় বেশি না হয় তাহলে তা ক্ষতি হিসেবে গণ্য হবে।
আপনি কি খুঁজছেন “কৃষিশিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, বা বোর্ড উপযোগী Agriculture Studies Question–Answer?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন:
সবকিছুই একদম বিনামূল্যে!
🔗 কৃষিশিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সরকারি বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব
✔️ NCTB অনুযায়ী অধ্যায় সাজানো
✔️ ভিডিও, ইমেজ, কুইজসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নির্ভুল তথ্য
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন, যেকোনো সময় পড়ুন
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ কৃষিশিক্ষা শেখা হোক আরও সহজ ও আনন্দদায়ক।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য আধুনিক, ফ্রি ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?