গাভি হতে পরিমিত দুধ সংগ্রহের জন্য দুধ দোহন প্রক্রিয়ার গুরুত্ব অনেক। গাভির ওলানে দুধ যথেষ্ট থাকা সত্ত্বেও দুধ দোহন পদ্ধতি না জানার ফলে ঠিকমতো দুধ সংগ্রহ করা সম্ভব হয় না। দুধ দোহনের জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয়। নতুবা গাভির অনেক ক্ষতি হতে পারে। সাধারণত দুই পদ্ধতিতে দুধ দোহন করা হয়- (i) সনাতন পদ্ধতি এবং (ii) আধুনিক পদ্ধতি। দুধ সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাস্তুরিকরণের মাধ্যমে দুধ সংরক্ষণ করা যায়। মনে রাখতে হবে দুধ দোহন ও সংরক্ষণ একটি কারিগরি প্রক্রিয়া।
উদ্দীপকের ১ নং পদ্ধতি হলো দুধ দোহনের সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে গোয়ালা হাত দিয়ে গাভির ওলানের বাঁটের উপর চাপ প্রয়োগ করার মাধ্যমে দুধ দোহন করে।
সনাতন পদ্ধতিতে হাত দিয়ে দুধ দোহন একটি প্রাচীন ও অবৈজ্ঞানিক দোহন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে দুধ দোহনের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী মেনে চলতে হয়। যেমন- প্রতিদিন নির্দিষ্ট স্থানে একই সময়ে একই দোহনকারীর দ্বারা দুধ দোহন,, দোহনকারীর হাত ভালো করে ধুয়ে নেওয়া, গাভির ওলান কুসুম গরম পানি দ্বারা ভালোমতো ধুয়ে পরিষ্কার তোয়ালে বা কাপড় দিয়ে মুছে নেওয়া, দোহনের সময় মশা বা মাছি যেন গাভিকে বিরক্ত না করে সেদিকে খেয়াল রাখা, গাভিকে কোনোভাবেই মারধর না করা ইত্যাদি। এ সকল বিষয় সঠিকভাবে পালন না করলে দুধ উৎপাদন ব্যহত হয়। এছাড়া দোহনকারী যদি স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ দোহন না করেন তাহলে গাভির ওলানে বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ে ওলান প্রদাহসহ বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে।
আবার অনেক সময় নির্দিষ্ট স্থান বা সময়ে অথবা একই দোহনকারীর মাধ্যমে দুধ দোহন সম্ভব হয় না। যার ফলে দুধ উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হয়।
সনাতন পদ্ধতিতে দুধ দোহন করলে উপর্যুক্ত সমস্যাসমূহ দেখা দিতে পারে।
আপনি কি খুঁজছেন “কৃষিশিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, বা বোর্ড উপযোগী Agriculture Studies Question–Answer?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন:
সবকিছুই একদম বিনামূল্যে!
🔗 কৃষিশিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সরকারি বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব
✔️ NCTB অনুযায়ী অধ্যায় সাজানো
✔️ ভিডিও, ইমেজ, কুইজসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নির্ভুল তথ্য
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন, যেকোনো সময় পড়ুন
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ কৃষিশিক্ষা শেখা হোক আরও সহজ ও আনন্দদায়ক।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য আধুনিক, ফ্রি ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?