মি. রহমত 'P' ব্যাংকের একজন গ্রাহক। ব্যাংকটি গ্রাহকদের থেকে সঞ্চয় সংগ্রহ, গ্রাহকদের ঋণ প্রদান, অর্থ স্থানান্তর এবং বৈদেশিক বাণিজ্যে লেনদেনে সাহায্য করে থাকে। অন্যদিকে, মি. সৈকত 'Q' ব্যাংকের একজন গ্রাহক। ব্যাংকটি নির্দিষ্ট এলাকার গ্রাহকদের নিকট হতে সঞ্চয় সংগ্রহ, ঋণ প্রদান করলেও, বিভিন্ন অঞ্চলে অর্থ স্থানান্তর ও বৈদেশিক বাণিজ্যে লেনদেনে সাহায্য করতে পারে না।
উদ্দীপকের 'Q' ব্যাংকের তুলনায় 'P' ব্যাংক' অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- উক্তিটি যথার্থ।
শাখা ব্যাংকিং ব্যবস্থায় একটি প্রধান অফিসের অধীনে অনেকগুলো শাখা থাকে। প্রধান অফিসের নির্দেশনা অনুযায়ী এ ব্যাংকের শাখাগুলো পরিচালিত হয়। অন্যদিকে, একক ব্যাংকে শুধু একটি অফিস থাকে। এ ব্যাংকের কাজের ক্ষেত্রও সীমিত থাকে।
উদ্দীকের 'P' ব্যাংক একটি শাখা ব্যাংক। দেশে-বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকটি আমানত সংগ্রহ, ঋণদান কার্যক্রম, অর্থ স্থানান্তরসহ বৈদেশিক বাণিজ্যে লেনদেনে সাহায্য করে। অন্যদিকে, 'Q' ব্যাংক হলো একক ব্যাংক। ব্যাংকটি নির্দিষ্ট এলাকার গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ, ঋণদান করলেও বিভিন্ন অঞ্চলে অর্থ স্থানান্তর ও বৈদেশিক বাণিজ্যে লেনদেন সাহায্য করতে পারে না।
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে একক ব্যাংকের চেয়ে শাখা ব্যাংকের ভূমিকা বেশি। উদ্দীপকের 'P' ব্যাংক দেশের বিভিন্ন স্থানে শাখা স্থাপনের মাধ্যমে লেনদেন সহজ করেছে। এ ধরনের ব্যাংক অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়িক প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের বাইরে শাখা স্থাপন করে রেমিটেন্স সংগ্রহ ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা করছে। এর কোনোটিই 'Q' ব্যাংকের পক্ষে করা সম্ভব নয়। এ ব্যাংক শুধু নির্দিষ্ট এলাকায় ব্যাংকিং সেবা দেয়। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে 'Q' ব্যাংকের তুলনায় 'P' ব্যাংক বেশি অবদান রাখে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?