নকল রানি পিঠা বানাতে যায়। সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাস দেয়। নকল রানি বানায় পিঠা। সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না, এমনই বিষাদ। দুখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি, মোহনবাঁশি, ক্ষীর মুরলি পিঠা। মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়। এমনই স্বাদ তার।
উদ্দীপকটি 'সাত ভাই চম্পা' গল্পের মূলভাবের সম্পূর্ণ নয়, বরং আংশিক প্রতিফলন- মন্তব্যটি যথার্থ।
অন্যকে হিংসা করে, ছোট করে কখনই মর্যাদাসম্পন্ন হওয়া যায় না, উপরন্তু নিজের ব্যক্তিত্ব নষ্ট হয় অন্যদের কাছে। তাই সম্প্রীতি ও ভালোবাসাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র, যা দিয়ে সবকিছুকে জয় করা যায়।
উদ্দীপকে আসল ও নকল রানির তুলনামূলক চিত্র প্রকাশ পেয়েছে। নকল রানি আসল রানির প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে। কিন্তু তাদের কাজে ও ব্যক্তিত্বে মানুষ ঠিক বুঝে যায় কে আসল রানি আর কে নকল রানি। 'সাত ভাই চম্পা' গল্পে বড় রানিরা ছোট রানিকে হিংসা করে। এমনকি শেষ পর্যন্ত তাদের হিংসা ও বিদ্বেষের কারণে ছোট রানিকে কঠিন শাস্তি পেতে হয়। তার সন্তান হওয়ার বিষয়ে রাজাকে মিথ্যা সংবাদ দিয়ে ছোট রানিকে রাজপুরী থেকে বিদায় করতে সমর্থ হয়। কারণ রাজা ছোট রানিকে বেশি ভালোবাসতেন। এ বিষয়টি বড় রানিরা ভালোভাবে দেখত না।
উদ্দীপকে আসল রানির প্রতি নকল রানির বিদ্বেষমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু 'সাত ভাই চম্পা' গল্পে ছোট রানির প্রতি বড় রানিদের বিদ্বেষের চিত্র সরাসরি প্রকাশ পেয়েছে, যা উদ্দীপকে নেই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
আপনি কি “আনন্দপাঠ ষষ্ঠ শ্রেণি” বা Class 6 Anondopath PDF (2025) খুঁজছেন?
SATT Academy–তে আপনি পাবেন ২০২৫ সালের NCTB অনুমোদিত আনন্দপাঠ বইয়ের অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিওসহ শেখা, এবং PDF ডাউনলোড সুবিধা – বেশিরভাগ কনটেন্ট বিনামূল্যে, তবে কিছু প্রিমিয়াম ফিচারে সামান্য ফি থাকতে পারে।
🔗 আনন্দপাঠ – ষষ্ঠ শ্রেণি PDF ডাউনলোড (২০২৫) (সরকারি সোর্স – এক ক্লিকে সম্পূর্ণ বই পড়ুন বা সংরক্ষণ করুন)
আনন্দপাঠ ষষ্ঠ শ্রেণি ২০২৫
Anondopath class 6 PDF NCTB 2025
Class 6 Bangla book explanation
আনন্দপাঠ প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি
Class 6 Bangla live test SATT Academy
Anondopath 2025 chapter-wise question
SATT Academy–এর সাথে শুরু করুন আনন্দপাঠ শেখার আনন্দময় যাত্রা – ব্যাখ্যা, টেস্ট, ভিডিও ও PDF এক জায়গায়।
📚 SATT Academy – সহজে শেখা, মজায় শেখা, সবার জন্য।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?