'আলো' আর্থিকভাবে সচ্ছল একটি ব্যাংক। ব্যাংকটি দীর্ঘমেয়াদি ঋণ প্রদান, প্রত্যয়পত্র ইস্যু, বৈদেশিক বাণিজ্যের দেনা-পাওনা নিষ্পত্তি, অবলেখন কার্যাবলি সম্পাদন করে থাকে। বর্তমানে ব্যাংকটি ব্যাংকিং জগতে আধিপত্য বিস্তার করার লক্ষ্যে অপেক্ষাকৃত স্বল্প মূলধনী 'শাপলা' ব্যাংক ও 'গোমতী' ব্যাংক দুটিকে তাদের নিয়ন্ত্রণযোগ্য শেয়ার ক্রয়ের প্রস্তাব দিলে ব্যাংকদ্বয় তা গ্রহণ না করে, বরং ব্যাংক দুইটি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একই ব্যবস্থাপনার অধীনে নিজেদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে।
উদ্দীপকের আলো ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হলো জনগণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করা। সংগৃহীত আমানত ব্যবসা-বাণিজ্যের ও ব্যক্তিক প্রয়োজনে ঋণ হিসেবে বিনিয়োগ করে। মুনাফা অর্জন করা এ ব্যাংকের প্রধান উদ্দেশ্য।
উদ্দীপকে "আলো” আর্থিকভাবে সচ্ছল একটি ব্যাংক। ব্যাংকটি দীর্ঘমেয়াদি ঋণ প্রদান, প্রত্যয়পত্র ইস্যু, বৈদেশিক বাণিজ্যের দেনা-পাওনা নিষ্পত্তি, অবলেখন কার্যাবলি সম্পাদন করে থাকে। দেশ-বিদেশে শাখা স্থাপন করে আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করাও এ ব্যাংকের কাজ। ব্যাংকের এ রকম কাজ বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, উদ্দীপকের 'আলো' ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?