মেঘনার তীরের বাসিন্দা কৃষক তোরাব তার দুই একর জমিতে পাট চাষ করলেন। কিছুদিন পর তার পাটের জমিতে শুঁয়োযুক্ত এক ধরনের পোকার ব্যাপক আক্রমণ হলো। তোরাব বিচলিত না হয়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পোকা দমন করলেন। ফলে তার জমিতে পাটের আশাতীত উৎপাদন হওয়ায় পরবর্তী বছর এলাকার অন্যান্য কৃষকরা তাদের জমিতেও পাট চাষের সিদ্ধান্ত গ্রহণ করলেন।
মেঘনার তীরের বাসিন্দা তোরাব আলীর জমিতে পাটের আশাতীত উৎপাদন হওয়ায় পরবর্তী বছর এলাকার অন্যান্য কৃষকেরাও পাট চাষের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশে উৎপাদিত অর্থকরী ফসলগুলোর মধ্যে পাটের স্থান শীর্ষে। এদেশের আঁশের চাহিদার সিংহভাগ পূরণ করে পাট। অতীতে এদেশের বৈদেশিক মুদ্রার প্রায় ৮৪% আসত পাট ও পাটজাত দ্রব্য থেকে। বর্তমানে দেশে ও বিদেশে প্রতিকূল অবস্থার প্রেক্ষিতেও বৈদেশিক মুদ্রার অধিকাংশই আসছে পাট ও পাটজাত দ্রব্য থেকে। পাটের উৎপাদনের
ক্রমাবনতি হওয়া সত্ত্বেও মোট রপ্তানি আয়ের ২৪% আসে পাট ও পাটজাত দ্রব্য থেকে। পাটের ব্যবহারিক উপযোগিতা, অর্থনৈতিক গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে পাটকে সোনালি আঁশ বলে অভিহিত করা হয়। পাট ফসলটি খরা ও জলাবদ্ধতা দুটোই, সহ্য করতে পারে। কাজেই বাংলাদেশের যে সব এলাকায় সেচ ব্যবস্থার অভাব রয়েছে এবং যেখানে পানি জমে থাকে, সেখানে সহজে পাট চাষ করা সম্ভব। এছাড়া বাংলাদেশে অনেক-জমি আছে যেখানে পাট ছাড়া অন্য কোনো ফসল চাষ করা সম্ভব নয়। খরা, বন্যা, অতিবৃষ্টি ইত্যাদির কারণে পাট অন্যান্য ফসলের চেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়। কৃষকেরা যেমন পাটশাক ও পাট বিক্রি করে অর্থ আয় করতে পারবে, তেমনি পাটকাঠি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে। শুধু আঁশ ফসল হিসেবেই নয়, কৃষিজাত শিল্পে, ঔষধ শিল্পে, পরিবেশ সংরক্ষণে ও সবজি হিসেবে পাটের গুরুত্ব অপরিসীম।
সুতরাং বলা যায়, তোরাব এর এলাকার কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে পাট চাষ সুফল বয়ে আনবে।
আপনি কি খুঁজছেন “কৃষিশিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, বা বোর্ড উপযোগী Agriculture Studies Question–Answer?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন:
সবকিছুই একদম বিনামূল্যে!
🔗 কৃষিশিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সরকারি বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব
✔️ NCTB অনুযায়ী অধ্যায় সাজানো
✔️ ভিডিও, ইমেজ, কুইজসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নির্ভুল তথ্য
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন, যেকোনো সময় পড়ুন
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ কৃষিশিক্ষা শেখা হোক আরও সহজ ও আনন্দদায়ক।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য আধুনিক, ফ্রি ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?