রচনামূলক প্রশ্ন ও সমাধান
কোন ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল জন্মে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত দুটি মৌসুমে ভাগ করা হয়েছে; যথা-
ক. রবি মৌসুম এবং
খ. খরিফ মৌসুম
ক. রবি মৌসুম: আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা খুবই কম হয়ে থাকে। এ মৌসুমে তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত সবই কম হয়ে থাকে।
খ. খরিফ মৌসুম: চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা হয়; যথা- ১. খরিফ-১ বা.গ্রীষ্মকাল এবং ২. খরিফ-২ বা বর্ষাকাল।

খরিফ-১: চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ-১ মৌসুম বা গ্রীষ্মকাল বলা হয়। এ মৌসুমে তাপমাত্রা বেশি থাকে এবং মাঝে মাঝে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়ে থাকে।
খরিফ-২: আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ-২ মৌসুম বা বর্ষাকাল বলা হয়। এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়, বাতাসে আর্দ্রতা বেশি থাকে এবং তাপমাত্রা মাঝারি মাত্রার হয়।
আপনি কি “কৃষিশিক্ষা সপ্তমশ্রেণি” বইয়ের প্রশ্ন–উত্তর, সহজ ব্যাখ্যা এবং PDF খুঁজছেন? তাহলে SATT Academy-তে স্বাগতম! এখানে পাবেন NCTB অনুমোদিত ২০২৫ সালের বইয়ের অধ্যায়ভিত্তিক কনটেন্ট যা সহজ ও ফলপ্রসূ শিক্ষার জন্য উপযোগী।
🔗 কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড (২০২৫)
(ডাউনলোড করুন অথবা অনলাইনে পড়ুন)
SATT Academy–তে আজই কৃষিশিক্ষা–এর অধ্যায়ভিত্তিক প্রশ্ন, সহজ ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পড়াশোনা শুরু করুন।
🌱 SATT Academy – যেখানে শিক্ষা জীবনের সঙ্গে মিশে যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?