Academy

রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

পূজা উৎসব সম্পর্কে লেখো। (রচনামূলক প্রশ্ন)

Created: 4 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago
Ans :

পূজা হিন্দুদের ধর্মীয় আচার। বিভিন্ন পূজা উপলক্ষ্যে হিন্দুরা বিভিন্ন উৎসব আয়োজন করে। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ইত্যাদি পূজা উপলক্ষ্যে সবাই সুন্দর করে সেজে পূজামণ্ডপে যায়। পূজা উপলক্ষ্যে নাড়ু, লাড্ডু, সন্দেশ ইত্যাদি মজাদার খাবার তৈরি হয়। অনেকে বাড়িতে আলপনা আঁকে।

4 months ago

আমার বাংলা বই

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

বাংলা বছরের প্রথম দিন হলো ১লা বৈশাখ। এই দিনকে নববর্ষ বলে। এই দিনে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নানা রকম আয়োজন করা হয়। গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় বিভিন্ন রকম মজাদার খাবার, খেলনা পাওয়া যায়। অনেক জায়গায় নববর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রা বের হয়।

পার্বত্য অঞ্চলে নতুন বছরকে বরণ করে নিতে যে উৎসব হয়, তাকে বৈশাবী বলে। বৈশাবী উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে। যেমন: ফুল সংগ্রহ করা হয়। অনেক রকম সবজি দিয়ে পাঁচন রান্না করা হয়। মজার মজার খেলার আয়োজন করা হয়।

মুসলমানদের প্রধান উৎসব ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা। দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়। সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করে। ঈদের দিন ফিরনি-সেমাই, পোলাও-মাংস রান্না করা হয়।

ডিসেম্বর মাসের ২৫ তারিখ বড়োদিন বা ক্রিসমাস ডে। এই দিন খ্রিষ্টানরা বড়োদিন পালন করে। বড়োদিনে ক্রিসমাস ট্রিতে ছোটো ছোটো বাতি লাগিয়ে সাজানো হয়। ঘরবাড়ি সুন্দর করে সাজানো হয়। এদিন শিশুরা ভাবে, লাল পোশাক পরা সান্তা ক্লজ এসে উপহার দিয়ে যাবেন।

6 উৎসব কাকে বলে ? (সংক্ষিপ্ত প্রশ্ন)

Created: 4 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago

উৎসব মানে আনন্দ-অনুষ্ঠান। কোনো উপলক্ষ্যে কিছু মানুষ একত্র হয়ে ভালো সময় কাটানোকেই উৎসব বলে।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...