মাহমুদা ও শাহিদা দুইজন খুবই ভালো বন্ধু। একদিন কথা প্রসঙ্গে মাহমুদা বলল, দেখ শাহিদা সূর্য প্রতিদিন একই নিয়মে উঠছে, দিন শেষে আবার রাত হচ্ছে। এতে 'কোনো রকম ব্যতিক্রম নেই। এগুলো কিন্তু একজনের ইশারাতেই হচ্ছে। উত্তরে শাহিদা বলল, 'এছাড়া আল্লাহ তায়ালা দীন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা ইত্যাদি কাজের জন্য যুগে যুগে নবি-রাসুলগণকে প্রেরণ করেন।'
মাহমুদার বক্তব্যে আল্লাহর পরিচয় তথা তাওহিদের প্রতি ইঙ্গিত করেছে।
আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি সত্তাগতভাবে যেমনি একক, তেমনি গুণাবলিতেও তুলনাহীন। অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা। তাঁর কোনো সমকক্ষ নেই। তিনি কারও সন্তান নন। আবার কেউ তাঁর সন্তানও নয়। গুণাবলির দিক থেকেও মহান আল্লাহ অদ্বিতীয়। তিনি সকল গুণের আধার। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত ও সত্য। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শাস্তিদাতা ইত্যাদি। তিনি 'লা-শারিক'। তাঁর সমান বা সমকক্ষ কেউ নেই। তাঁর গুণাবলির সাথে কোনোকিছুরই তুলনা করা যায় না। তাঁর তুলনা একমাত্র তিনি নিজেই। আর এটাই তাওহিদের মর্ম কথা।
মাহমুদা তার বক্তব্যে বলছে, সূর্যের প্রতিদিন একই নিয়মে উঠা, দিন শেষে রাত হওয়া সবকিছুই আল্লাহর ইশারাতে হচ্ছে। তার এ বক্তব্য উপরিউক্ত বর্ণনাকে প্রত্যয়ন করে। তাই বলা যায়, মাহমুদার বক্তব্যে আল্লাহর পরিচয় তথা তাওহিদের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
আকাইদ ( الْعَقَائِدُ )
আকাইদ' আরবি শব্দ। এটি বহুবচন। এর অর্থ হলো বিশ্বাসমালা। এর একবচন হলো 'আকিদাহ' (الْعَقِيْدَةُ), যার অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই 'আকাইদ' বলা হয়। যেমন: আল্লাহ, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদির, পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা।
এ অধ্যায় শেষে আমরা-
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?