সায়েম সপ্তম শ্রেণির একজন মেধাবী ছাত্র। কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে এত বড় পৃথিবী কী করে কেবলমাত্র একজন সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিযিকদাতা নিয়ন্ত্রণ করেন। এ বিষয়ে সে তার প্রিয় শিক্ষক মোহাম্মদ আলি স্যারের শরণাপন্ন হলে তিনি বুঝিয়ে বলেন, "যদি সৃষ্টিকর্তা ও পালনকর্তা একাধিক থাকত তাহলে তাঁরা অবশ্যই নিজেদের সৃষ্টিকে পৃথক পৃথকভাবে নিয়ন্ত্রণ করতে চাইত। ফলে আমরা এবং এ মহাবিশ্ব সবই ধ্বংস হয়ে যেত।" এ কথার মাধ্যমে সায়েম তাওহিদের যথার্থতা সুন্দরভাবে বুঝতে পারে।
আকাইদ শব্দটি বহুবচন। এর একবচন হলো আকিদাহ। আকিদাহ অর্থ বিশ্বাস। আর আকাইদ শব্দের অর্থ বিশ্বাসমালা। ইসলামের সর্বপ্রথম বিষয় হলো আকাইদ। ইসলামের মূল বিষয়গুলোর উপর মনে প্রাণে বিশ্বাস করাকেই আকাইদ বলা হয়। আকাইদের সবগুলো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে মানুষ ইসলামে প্রবেশ করতে পারে। অর্থাৎ তাওহিদ, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, ফেরেশতা, তাকদির ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করার নাম আকাইদ। যে এসব বিষয়ে বিশ্বাস করে, সে-ই ইসলামে প্রবেশকারী বা মুসলিম।
এ অধ্যায় শেষে আমরা-
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?