রবিউল আলম জীবনে অনেক অন্যায় করেছেন। কখনো ধর্মের বিধান মেনে চালার কোনো চেষ্টাই তিনি করেননি। ফলে তার আত্মা কলুষিত হয়ে পড়েছে। সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় তিনি অল্পের জন্য বেঁচে যান। এখন তিনি নিয়মিত সালাত আদায় করছেন। ফলে তার মধ্যে এক ধরনের আত্মিক প্রশান্তি সৃষ্টি হয়েছে। তিনি আত্মশুদ্ধির আনন্দ লাভ করেছেন।
অর্থের সাথে সম্পর্ক থাকায় হজ সর্বজনীন ইবাদত নয়। হজ একটি দৈহিক, আত্মিক ও আর্থিক ইবাদত। নির্দিষ্ট শর্ত সাপেক্ষেই কেবল হজ কোনো ব্যক্তির ওপর ফরজ হয়। এক্ষেত্রে দৈহিক ও আর্থিক সামর্থ্য প্রধান দুটি শর্ত। কিন্তু এই পৃথিবীতে সবার একই সাথে দৈহিক ও আর্থিক সামর্থ্য না থাকাটাই স্বাভাবিক। তাই যাদের ক্ষেত্রে এ দুটি শর্ত পূরণ হয় কেবল তাদের জন্যই হজ ফরজ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?