Summary
বহুনির্বাচনি প্রশ্নের সংক্ষিপ্ত সারসংক্ষেপ:
- মানবশরীরের যেসব প্রত্যঙ্গ ধ্বনির উচ্চারণে জড়িত, সেগুলোকে বাগযন্ত্র বলা হয়।
- শরীরের উপরের প্রত্যঙ্গগুলোর কাজ হল শ্বাসকার্য পরিচালনা এবং কথা বলা; সঠিক উত্তর হলো i ও iii।
- বাগযন্ত্রের সাহায্যে আমরা শব্দ উৎপাদন করি।
- বাগযন্ত্র ফসুফুস, শ্বাসনালী এবং স্বরযন্ত্র দিয়ে তৈরি।
- যে-বাধ্বনি ফুসফুস-আগত বাতাসের বাধাপ্রাপ্ত না হয়, তা স্বরধ্বনি।
- একই সঙ্গে মুখ ও নাক দিয়ে যে-স্বরধ্বনি বের হয়, তাকে অনুনাসিক স্বরধ্বনি বলা হয়।
- স্বরধ্বনির উচ্চারণে গুরুত্বপূর্ণ বিষয় দুইটি।
- ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর বৈশিষ্ট্য ৩ প্রকারের।
- বাংলার স্বরগুলোকে হ্রস্ব এবং দীর্ঘ বলে।
- ব্যঞ্জনধ্বনির উচ্চারণের জন্য বিশেষভাবে লক্ষ্য করতে হবে উচ্চারণস্থান এবং উচ্চারণরীতি।
- মুখের মধ্যে বাতাস বন্ধ হয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে স্পৃষ্ট বলা হয়।
- বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি ৭টি।
- বাংলা ব্যঞ্জন বর্ণ ৩৩টি।
- বের হওয়া বাতাস কেবল মুখ দিয়ে বের হয় এমন ধ্বনিগুলো নাসিক্য।
- জিভের সামনের অংশের মাধ্যমে তৈরি ধ্বনির প্রকার দন্তমূলীয় ও দন্ত্য।
- সন্ধির ফলে উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে, শ্রুতিমাধুর্য বাড়ে এবং ভাষা সংক্ষিপ্ত হয়।
বহুনির্বাচনি প্রশ্ন
ঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও:
১। ধ্বনির উচ্চারণে মানবশরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত, সেগুলোকে একত্রে কী বলে?
ক. শ্বাসনালি
খ. স্বরযন্ত্র
গ. গলনালি
ঘ. বাগযন্ত্র
২। আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলোর প্রধান কাজ-
i. শ্বাসকার্য পরিচালনা করা
ii. খাদ্য গ্রহণ করা
iii. কথা বলা
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii
৩। বাগ্যন্ত্রের সাহায্যে আমরা কী উৎপাদন করি?
ক. ধ্বনি
খ. বর্ণ
গ. শব্দ
ঘ. বাক্য
৪। বাগযন্ত্র তৈরি হয়-
i. ফসুফুস, শ্বাসনালি, স্বরযন্ত্র দিয়ে
ii. স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নিচের চোয়াল দিয়ে
iii. দাঁত, তালু, গলনালি, মধ্যচ্ছদা, চিবুক দিয়ে
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৫। যে-বাধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে কী বলে?
ক. স্বরধ্বনি
খ. স্বরবর্ণ
গ. ব্যঞ্জনধ্বনি
ঘ. ব্যঞ্জনবর্ণ
৬। কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়?
ক. অ
খ. আ
গ. ই
ঘ. উ
৭। স্বরধ্বনির উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৮। স্বরধ্বনির উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো-
i. জিভের উচ্চতা
ii. জিভের অবস্থান
iii. ঠোঁটের আকৃতি
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৯। কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে যে জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয় তা হলো-
i. মৌখিক স্বরধ্বনি
ii. অনুনাসিক স্বরধ্বনি
iii. সম্মুখ স্বরধ্বনি
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
১০। জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি
খ. মধ্য-স্বরধ্বনি
গ. পশ্চাৎ স্বরধ্বনি
ঘ. নিম্ন-স্বরধ্বনি
১১। জিভ স্বাভাবিক অবস্থায় থেকে, অর্থাৎ সামনে কিংবা পেছনে না-সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি
খ. মধ্য-স্বরধ্বনি
গ. পশ্চাৎ স্বরধ্বনি
ঘ. নিম্ন-স্বরধ্বনি
১২। জিভের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে-স্বরধ্বনি তাকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি
খ. মধ্য-স্বরধ্বনি
গ. পশ্চাৎ স্বরধ্বনি
ঘ. নিম্ন-স্বরধ্বনি
১৩। জিভ সবচেয়ে উপরে উঠিয়ে যে-স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি
খ. নিম্ন-স্বরধ্বনি
গ. উচ্চ স্বরধ্বনি
ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
১৪। জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে-স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি
খ. নিম্ন-স্বরধ্বনি
গ. উচ্চ স্বরধ্বনি
ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
১৫। জিভ নিম্ন-স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ-স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে-স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি
খ. নিম্ন-স্বরধ্বনি
গ. উচ্চ স্বরধ্বনি
ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
১৬। জিভ উচ্চ-মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন-স্বরধ্বনি থেকে উপরে উঠে যে-স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি
খ. নিম্ন-স্বরধ্বনি
গ. মধ্য স্বরধ্বনি
ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
১৭। ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৮। স্বরধ্বনি তৈরির সময় হাঁ করার উপর নির্ভর করে যে-স্বরধ্বনিগুলো গঠিত হয়, সেগুলো হলো-
i. বিবৃত
ii. অর্ধ-বিবৃত
iii. সংবৃত
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
১৯। যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয় সেই স্বরধ্বনিগুলোকে কী বলে?
ক. গোলাকৃত স্বরধ্বনি
খ. অগোলাকৃত স্বরধ্বনি গ. সংবৃত স্বরধ্বনি
ঘ. বিবৃত স্বরধ্বনি
২০। গোলাকৃত স্বরধ্বনি কোনটি?
ক. অ
খ. আ
গ. ই
ঘ. এ
২১। যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না-হয়ে বিস্তৃত অবস্থায় থাকে, সেগুলোকে কী বলে?
ক. গোলাকৃত স্বরধ্বনি
খ. অগোলাকৃত স্বরধ্বনি
গ. সংবৃত স্বরধ্বনি
ঘ. বিবৃত স্বরধ্বনি
২২। অগোলাকৃত স্বরধ্বনি কোনটি?
ক. অ
খ. আ
গ. এ
ঘ. ও
২৩। বাংলার সব স্বর-
i. হ্রস্ব
ii. দীর্ঘ
iii. কোনোটি নয়
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
২৪। তালুর পেছনের অংশকে বলে-
i. শক্ত তালু
ii. কোমল তালু
iii. কোনোটি নয়
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
২৫। একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়ে যে-ধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে?
ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি
খ. অনুনাসিক স্বরধ্বনি
গ. মৌখিক স্বরধ্বনি
ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
২৬। কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায়?
ক. খ
খ. ল্
গ. ট্
ঘ. থ্
২৭। ব্যঞ্জনধ্বনি উচ্চারণে যে বিষয়ের উপর বিশেষভাবে খেয়াল করতে হবে তা হলো-
i. উচ্চারণস্থান
ii. উচ্চারণরীতি
iii. কোনোটি নয়
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
২৮। উচ্চারণস্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলোকে যে ধ্বনি হিসেবে দেখানো হয়, তা হলো-
i. দ্বি-ওষ্ঠ্য, দন্ত্য
ii. দন্তমূলীয়, প্রতিবেষ্টিত, তালব্য-দন্তমূলীয়
iii. তালব্য, জিহ্বামূলীয়, কণ্ঠনালীয়
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
২৯। উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
ক. দন্তমূলীয় ধ্বনি
খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
৩০। জিভের সামনের অংশ উপরের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. দন্তমূলীয় ধ্বনি
খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
৩১। জিভের সামনের অংশ ও উপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. দন্তমূলীয় ধ্বনি
খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য-দন্তমূলীয়
৩২। জিভের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উৎপাদিত হয়?
ক. প্রতিবেষ্টিত ধ্বনি
খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
৩৩। জিভের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. প্রতিবেষ্টিত ধ্বনি
খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
৩৪। জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. প্রতিবেষ্টিত ধ্বনি
খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য ধ্বনি
৩৫। জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. জিহ্বামূলীয় ধ্বনি
খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য ধ্বনি
৩৬। কণ্ঠনালির মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলো কী?
ক. জিহ্বামূলীয়
খ. দন্ত্য
গ. কণ্ঠনালীয়
ঘ. তালব্য
৩৭। জিহ্বামূলীয় ধ্বনি কোনটি?
ক. খ
খ. ল্
গ. ট্
ঘ. থ্
৩৮। কণ্ঠনালীয় ধ্বনি কোনটি?
ক. খ
খ. ল্
গ. হ্
ঘ. থ্
৩৯। যে-বাগ্যন্ত্র সচল তাকে বলে-
i. সচল বাকপ্রত্যঙ্গ
ii. সক্রিয় উচ্চারক
iii. নিষ্ক্রিয় বাকপ্রত্যঙ্গ
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৪০। যে-বাকপ্রত্যঙ্গ স্থির তাকে বলে-
i. সক্রিয় বাকপ্রত্যঙ্গ
ii. নিষ্ক্রিয় উচ্চারক
iii. নিষ্ক্রিয় বাকপ্রত্যঙ্গ
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
৪১। কোনটি সক্রিয় উচ্চারক?
ক. জিভের ডগা
খ. দন্তমূল
গ. কোমল তালু
ঘ. উপরের ঠোঁট
৪২। কোনটি নিষ্ক্রিয় উচ্চারক?
ক. জিভের ডগা
খ. কোমল তালু
গ. কুঞ্চিত জিভের ডগা
ঘ. স্বরতন্ত্র
৪৩। উচ্চারণরীতি অনুসারে ব্যঞ্জনধ্বনিগুলোকে যা হিসেবে বিবেচনা করা হয় তা হলো-
i. স্পৃষ্ট/স্পর্শ
ii. ঘর্ষণজাত, কম্পিত
iii. তাড়িত, পার্শ্বিক, নৈকট্যমূলক
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৪৪। মুখের মধ্যে ফুসফুস-আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
ক. নাসিক্য
খ. স্পৃষ্ট
গ. ঘর্ষণজাত
ঘ. কম্পিত
৪৫। যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয় সেগুলোকে কী ধ্বনি বলে?
ক. নাসিক্য
খ. স্পৃষ্ট
গ. ঘর্ষণজাত
ঘ. কম্পিত
৪৬। ঘর্ষণজাত ধ্বনি আর কী ধ্বনি হিসেবে পরিচিত?
ক. নাসিক্য
খ. স্পৃষ্ট
গ. শিস
ঘ. কম্পিত
৪৭। যে-ধ্বনি উচ্চারণকালে জিভ কম্পিত হয় তাকে কী ধ্বনি বলে?
ক. নাসিক্য
খ. স্পৃষ্ট
গ. শিস
ঘ. কম্পিত
৪৮। যে-ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটি দাঁতের মূলে একটি মাত্র টোকা দেয়, তাকে বলে-
i. তাড়িত ধ্বনি
ii. টোকাজাত ধ্বনি
iii. পার্শ্বিক ধ্বনি
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৪৯। যে-ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ বা দু-পাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিভদাঁত অথবা দন্তমূলে অবস্থান করে, তাকে কী ধ্বনি বলে?
ক. পার্শ্বিক
খ. স্পৃষ্ট
গ. শিস
ঘ. কম্পিত
৫০। অন্তস্থ ব্ ও অন্তস্থ য কোন জাতীয় ধ্বনি?
ক. পার্শ্বিক
খ. নৈকট্যমূলক
গ. শিস
ঘ. কম্পিত
৫১। নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কী?
ক. পার্শ্বিক ধ্বনি
খ. তরল ধ্বনি
গ. শিস ধ্বনি
ঘ. কম্পিত ধ্বনি
৫২। স্বরযন্ত্রের ভেতরে কোন প্রত্যঙ্গ রয়েছে?
i. স্বররন্ধ্র
ii. স্বরতন্ত্র
iii. সরতন্ত্র
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৫৩। যে-ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে, সে ব্যঞ্জনগুলোকে বলে-
i. মহাপ্রাণ
ii. অল্পপ্রাণ
iii. স্বল্পপ্রাণ
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৫৪। ঘর্ষণজাত ধ্বনি কোনটি?
ক. প্
খ. র্
গ. ঢ্
ঘ. শ্
৫৫। বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি কয়টি?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৯টি
৫৬। বাংলা স্বরবর্ণ কটি?
ক. ৮টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি
৫৭। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার
খ. চিহ্ন
গ. ফলা
ঘ. প্রতীক
৫৮। বাংলা ব্যঞ্জনধ্বনি কটি?
ক. ৩৩টি
খ. ৩৫টি
গ. ৩৭টি
ঘ. ৩৯টি
৫৯। বাংলা ব্যঞ্জনবর্ণ কটি?
ক. ৩৭টি
খ. ৩৮টি
গ. ৩৯টি
ঘ. ৪০টি
৬০। যেগুলো স্বতন্ত্র বর্ণ নয় তা হলো-
i. বিসর্গ (ঃ)
ii. চন্দ্রবিন্দু (°)
iii. অনুস্বার (ং)
কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৬১। ব্যঞ্জনবর্ণের পূর্ণরূপ যে অবস্থানে থাকতে পারে তা হলো-
i. শব্দের শুরুতে
ii. শব্দের মাঝে
iii. শব্দের শেষে
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৬২। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার
খ. চিহ্ন
গ. ফলা
ঘ. প্রতীক
৬৩। একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কী বলে?
ক. দ্বিত্ব ব্যঞ্জন
খ. যুক্তব্যঞ্জন
গ. সাধারণ যুক্তব্যঞ্জন
ঘ. স্বচ্ছ যুক্তব্যঞ্জন
৬৪। ব্যঞ্জনদ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জনসংযোগকে কী বলে?
ক. দ্বিত্ব ব্যঞ্জন
খ. যুক্তব্যঞ্জন
গ. সাধারণ যুক্তব্যঞ্জন
ঘ. স্বচ্ছ যুক্তব্যঞ্জন
৬৫। যুক্তব্যঞ্জন কত প্রকারের?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৬৬। পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে-পরিবর্তন তাকে কী বলে?
ক. ধ্বনি-পরিবর্তন
খ. প্রতিবেশ
গ. ধ্বনি-রূপান্তর
ঘ. ধ্বনিলোপ
৬৭। ধ্বনির পরিবর্তন বা মিলন যখন স্বরধ্বনির মধ্যেই সীমাবদ্ধ থাকে, তখন তাকে বলে-
i. স্বরসন্ধি
ii. ব্যঞ্জনসন্ধি
iii. বিসর্গ সন্ধি
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৬৮। অ-ধ্বনির পর আ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. ই
খ. উ
গ. আ
ঘ. ঈ
৬৯। ই-ধ্বনির পর ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. আ
খ. ই
গ. উ
ঘ. ঈ
৭০। অ বা আ-ধ্বনির পরে ই বা ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. এ
খ. ঈ
গ. উ
ঘ. আ
৭১। 'পরীক্ষা' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পরি+ইক্ষা
খ. পরী+ইক্ষা
গ. পরি+ঈক্ষা
ঘ. পরী+ঈক্ষা
৭২। সন্ধির ফলে-
i. উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে
ii. শ্রুতিমাধুর্য বাড়ে
iii. ভাষা সংক্ষিপ্ত হয়
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii