বহুনির্বাচনি প্রশ্ন
১. জাতিসংঘ ঘোষিত সনদ অনুযায়ী কত বছর বয়স পর্যন্ত শিশুকাল ধরা হয়?
ক. ৬
খ. ১০
গ. ১৪
ঘ. ১৮
২. কোন বয়সে শিশুরা দক্ষ ও পরিশ্রমী হতে শুরু করে?
ক. অতি শৈশবে
খ. প্রারম্ভিক শৈশবে
গ. মধ্য শৈশবে
ঘ. কৈশোর কালে
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ নং ও ৪ নং প্রশ্নের উত্তর দাও
বাড়িতেই সালেহা বানুর সন্তানটির জন্ম হয়েছিল। জন্মের পর পর তার বাচ্চাটি কাঁদেনি এবং তার শরীর নীল হয়ে যাচ্ছিল।
৩. সালেহার বাচ্চাটি নীল হয়ে যাচ্ছিল কারণ-
i. ফুসফুস সক্রিয় না হওয়া
ii. রক্তে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাওয়া
iii. অক্সিজেনের অভাব হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. এ অবস্থায় সালেহার বাচ্চাটির জন্য করণীয় কী?
ক. বাচ্চাকে দ্রুত পরিষ্কার করা
খ. দুধ খাওয়ানোর ব্যবস্থা করা
গ. অক্সিজেনের ব্যবস্থা করা
ঘ. গরম কাপড় দিয়ে জড়িয়ে রাখা
সৃজনশীল প্রশ্ন
১. আবিদের বয়স ৩ বছর। তার চাকরিজীবী মা বাসস্থান থেকে অফিস দূরে হওয়া সত্ত্বেও শ্বশুর- শাশুড়ির সাথেই থাকেন। আবিদের গোসল খাওয়া ইত্যাদি কাজ তার চাচি করে থাকেন। সারাদিন মা-বাবার অনুপস্থিতি সত্ত্বেও দাদা-দাদির সাথে আনন্দ হৈ চৈ করে আবিদের দিন কেটে যায়।
ক. সমাজের মূল একক কী?
খ. একক পরিবার কাকে বলে?
গ. আবিদ কোন ধরনের পরিবারে বেড়ে উঠছে? ব্যাখ্যা করো।
ঘ. আবিদের বয়সী শিশুদের বেড়ে উঠার পেছনে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো।
২. সাইয়ারা আগামী বছর স্কুলে ভর্তি হবে। সে সারাদিন কথা বলে। তার চারপাশের জগৎ নিয়ে মাকে সে সারাদিন হাজারো প্রশ্ন করে ব্যস্ত রাখে। কর্মব্যস্ত মা বিরক্ত না হয়ে সাইয়ারার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকেন।
ক. জন্মের পর নবজাতকের প্রথম ভাষা কী?
খ. সুস্থ স্বাভাবিক শিশু বলতে কী বোঝায়?
গ. সাইয়ারা শৈশবের কোন পর্যায়ে আছে? ব্যাখ্যা করো।
ঘ. সাইয়ারার মায়ের ভূমিকা সাইয়ারার মতো শিশুদের সুষ্ঠু বিকাশে সহায়ক-বুঝিয়ে লেখো।
Read more