সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম ১৯৩৬ খ্রিষ্টাব্দে ঢাকার বিক্রমপুরে। তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা শিক্ষাবিদ, লেখক ও চিন্তাবিদ। দীর্ঘকাল ধরে বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছেন। তিনি 'নতুন দিগন্ত' পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ 'দ্বিতীয় ভুবন', 'নিরাশ্রয় গৃহী', 'কুমুর বন্ধন' প্রভৃতি। শিশুদের পাঠ-উপযোগী গ্রন্থ 'অডিসি' তাঁর গুরুত্বপূর্ণ একটি রচনা। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমিসহ বিভিন্ন পুরস্কার ও একুশে পদক পেয়েছেন।
Content added By
Read more