মুহম্মদ আবদুল হাই ১৯১৯ খ্রিষ্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভাষাবিদ, শিক্ষাবিদ ও সাহিত্যিক। 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' মুহম্মদ আবদুল হাই রচিত ভাষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এছাড়াও 'সাহিত্য ও সংস্কৃতি', 'তোষামোদ ও রাজনীতির ভাষা', 'ভাষা ও সাহিত্য', 'বিলাতে সাড়ে সাতশ দিন' প্রভৃতি গ্রন্থ তাঁর মেধা ও মননের সাক্ষ্য বহন করে। প্রবন্ধ ও গবেষণামূলক গ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ১৯৬৯ খ্রিষ্টাব্দে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
Content added By
Read more