লেখক-পরিচিতি

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ - আলাউদ্দিনের চেরাগ | NCTB BOOK
346

হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয় লেখক। ১৯৪৮ খ্রিষ্টাব্দে নেত্রকোনা জেলায় তাঁর জন্ম। উপন্যাস, ছোটোগল্প, রম্যরচনা, ভ্রমণকাহিনি ও বৈজ্ঞানিক কল্পকাহিনি মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা প্রচুর। নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি বিখ্যাত। হুমায়ূন আহমেদের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হাস্যরস ও নাটকীয়তা। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস- 'নন্দিত নরকে', 'শঙ্খনীল কারাগার', 'এইসব দিনরাত্রি' প্রভৃতি। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তিনি লিখেছেন 'আগুনের পরশমণি', 'শ্যামল ছায়া', 'জোছনা ও জননীর গল্প' প্রভৃতি উপন্যাস। শিশুকিশোরদের জন্য লেখা বইগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য- 'বোতল ভূত', 'তোমাদের জন্য ভালোবাসা' প্রভৃতি। ২০১২ খ্রিষ্টাব্দে হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...