শব্দার্থ ও টীকা

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ - আলাউদ্দিনের চেরাগ | NCTB BOOK
412

চেরাগ - বাতি; প্রদীপ।
আলাউদ্দিনের চেরাগ - আরব দেশে একটি গল্প প্রচলিত আছে। সে গল্পে একটি বিশেষ চেরাগের উল্লেখ আছে, যা ঘষলে চেরাগ বা প্রদীপ থেকে দৈত্য বেরিয়ে আসে। সে দৈত্য চেরাগের মালিকের অধীন হয়ে যায়। মালিকের সব ইচ্ছা পূরণ করে এ দৈত্য। চেরাগের মালিক ছিল আলাউদ্দিন।
রিটায়ার - চাকরি শেষ হওয়ার পর অবসর নেওয়া। ইংরেজি Retire.
চোখের ছানি -চোখের একধরনের রোগ। চোখের ওপর হালকা আবরণ যা চোখের দৃষ্টিকমিয়ে দেয়।
ব্ল‍্যাকবোর্ড - শ্রেণিকক্ষে চক দিয়ে লেখা হয় যেখানে। শ্রেণিকক্ষে কাঠের তৈরি এমন বোর্ড, যার ওপর চক দিয়ে লেখা বা ছবি আঁকা যায়। ইংরেজি Blackboard.
টাইফয়েড - এক ধরনের পানিবাহিত রোগ। বিশেষ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়, এমন রোগ। ইংরেজি Typhoid.
কামরা - কক্ষ।
লক্কর - ব্যবহারের অযোগ্য এমন পুরোনো জিনিস।
ঠাসা - বেশি বোঝাই করা। গাদাগাদি করে রাখা।
ডেগচি - রান্নার পাত্র।
বাসনকোসন - রান্নার বিভিন্ন সামগ্রী।
জঞ্জাল - আবর্জনা।
কেরোসিনের স্টোভ - একধরনের চুলা, যাতে জ্বালানি হিসেবে কেরোসিন ব্যবহার করা হয়।
চটি - চামড়ার তৈরি পাতলা জুতা বা স্যান্ডেল।
ক্রমাগত - একের পর এক।
হাতুড়ি - লোহার তৈরি যন্ত্রবিশেষ, যা পেরেক ঠোকার কাজে ব্যবহৃত হয়।
মেঘগর্জন - মেঘের ডাক।
তালিম - শিক্ষা, উপদেশ। এখানে হুকুম বা উপদেশ পালন করার অর্থে ব্যবহার করা হয়েছে ।
বিশ্রী - অসুন্দর।
বেজার - বিরক্ত ও অসন্তুষ্ট।
স্তম্ভিত - বিস্ময়ে হতবাক হওয়া।
গম্ভীর গলায় - কণ্ঠ শুনতে ভারী মনে হওয়া।
সোনার মোহর - সোনার তৈরি মুদ্রা।
মশারি খাটিয়ে - মশারির উপরের চারদিক আটকানো।
কায়দা - কৌশল।
মুগ্ধ - খুশিতে মোহিত হওয়া।
অদ্ভুত মানুষ - দেখতে স্বাভাবিক মানুষের মতো নয় এমন।
রূপকথা - এক ধরনের অসম্ভব কাল্পনিক কাহিনি।
দীর্ঘ নিঃশ্বাস - বড়ো কোনো কষ্ট পেয়ে গভীরভাবে ও শব্দ করে শ্বাস ত্যাগ করা।
পরশপাথর - কাল্পনিক একধরনের পাথর, যা দিয়ে স্পর্শ করলে যেকোনো ধাতব পদার্থ বা বস্তু স্বর্ণে পরিণত হয়।
পায়রা
কবুতর।
অসম্ভব মসৃণ - খুবই কোমল বা নরম।
হলুদরঙের আভায় -দেখতে হলুদের মতো আলোর রং।
কুড়ি -বিশ।
লোভী - যে বেশি চায়।
নির্লোভ - লোভ নেই এমন ব্যক্তি। যার কোনো চাওয়া নেই। লোভহীন।
অচৈতন্য - জ্ঞান বা চেতনা হারানো। অচেতন, সংজ্ঞাহীন।

Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...