শোষণের বিরুদ্ধে বিদ্রোহী রূপ ধারণ করায় উদ্দীপকটিতে 'বিদ্রোহী' কবিতার মূলভাবের পূর্ণ প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি।
'বিদ্রোহী' কবিতায় কবি তাঁর বিদ্রোহী সত্তার স্বরূপ প্রকাশ করেছেন। ঔপনিবেশিক ভারতবর্ষে কবির জন্ম। সংগত কারণেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির করাল গ্রাসে ভারতবাসীর চরম দুরবস্থা তিনি প্রত্যক্ষ করেছিলেন। চারদিকে অন্যায়-অত্যাচার, যেন এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে গোটা জাতি গুমরে মরছে। এমন প্রেক্ষাপটে বিরাজমান বৈষম্য ও অচলায়তনকে ঘোচাতেই বিদ্রোহী হয়ে ওঠেন কবি।
উদ্দীপকে দেখা যায়, শাসন আর শোষণের শৃঙ্খলে বন্দি জনতা সংগ্রামী হয়ে উঠেছে। তারা শাসকগোষ্ঠীর কোনো অত্যাচারে গুটিয়ে যায় না। অপশাসনের বিরুদ্ধে সংগ্রামী জনতা বজ্র হুংকারে মনের ভয় দূর করে অতন্দ্র প্রহরীর ন্যায় বাংলা মাকে পাহারা দেয়।
'বিদ্রোহী' কবিতায় কবি ব্রিটিশবিরোধী মনোভাব প্রকাশ করে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন। দেশের প্রতিটি মানুষের মধ্যেই তিনি উদ্দীপকের সংগ্রামী জনতার বিদ্রোহী সত্তাকে আকাঙ্ক্ষা করেছেন। তাঁর বিশ্বাস, দ্রোহই একদিন পরাধীন জাতিকে পৌঁছে দেবে মুক্তির সীমানায়। উদ্দীপকের বিদ্রোহী জনগণের জীবনাদর্শের মূলও ছিল দ্রোহ। তাই বলা যায়, উদ্দীপকটিতে 'বিদ্রোহী' কবিতার মূলভাবের পূর্ণ প্রতিফলন ঘটেছে।
Related Question
View Allঅর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
উত্তর
বিদ্রোহী
অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!