উদ্দীপকের আত্মজাগরণ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে না হলেও 'বিদ্রোহী' কবিতায় প্রকাশিত কাজী নজরুল ইসলামের জাগরণ ঔপনিবেশিত শক্তিকে নসাৎ করার জন্য।
'বিদ্রোহী' কবিতায় কবি দুর্মর দ্রোহের বাণী উচ্চারণ করেছেন। পরাধীনতার শৃঙ্খল এবং সামাজিক ভেদ-বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে কবি বিধ্বংসী নানা রূপে নিজেকে কল্পনা করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন, সাম্যের বাণী ঔপনিবেশিক ও লুটেরা শাসকশ্রেণির কর্ণগোচর হবে না। তাই আলোচ্য কবিতাটিতে তিনি এই অত্যাচারী অপশক্তির বিরুদ্ধে অভিশাপ হয়ে ফিরে আসতে চান।
উদ্দীপকে কবি তার নিজের আত্মজাগরণের চিত্র তুলে ধরেছেন। কবি তার আত্মার নিশ্চলতা ও জড়তা থেকে মুক্তি, আত্মার স্পৃহা ও আবেগের জাগরণ এবং জীবনের নতুন পথে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বর্ণনা করেছেন। এখানে নির্দিষ্ট কোনো উপলক্ষ্য নেই। কিন্তু 'বিদ্রোহী' কবিতায় যে জাগরণের দ্রোহ ফুটে উঠেছে তা তৎকালীন ঔপনিবেশিক শক্তির অপশাসনের বিরুদ্ধে। এক্ষেত্রে উৎপীড়িত জনতার ক্রন্দনরোল যতদিন পর্যন্ত থাকবে, ততদিন কবির বিদ্রোহী সত্তারও শান্তি হবে না।
Related Question
View Allঅর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
উত্তর
বিদ্রোহী
অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!