উদ্দীপকের চেতনা এবং 'বিদ্রোহী' কবিতার মর্মকথা প্রায় একই"- মন্তব্যটি যথার্থ।
'বিদ্রোহী' কবিতায় কবি বিদ্রোহকে একটি আদর্শ ও চেতনা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কবি গগনবিদারী ধ্বংসের ধ্বনি উচ্চারণ করেছেন শান্তির আকাঙ্ক্ষায়। ইসরাফিল এর শিঙ্গার মত কবি প্রলয় এনে সবকিছু ধ্বংস করতে চেয়েছেন। পরশুরামের কুঠারের মতো ক্ষত্রিয়দের ধ্বংস করে, বিশ্বে শান্তি নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন কবি। যেদিন পৃথিবীতে শান্তি আসবে সেদিন কবির এই বিদ্রোহী সত্তাও শান্ত হবে।
উদ্দীপকে তারুণ্যের স্বরূপ উন্মোচিত হয়েছে। কবি তারুণ্য দেখেছেন আরব বেদুইন এর মধ্যে, তারুণ্য দেখেছেন' যুদ্ধের সেনাদের মুখে। একইভাবে কালাপাহাড়ের মাঝে কবি যৌবন দেখেছেন। অজানাকে জানার উদ্দেশ্যে যারা জীবন উৎসর্গ করে তাদেরও মূল চালিকাশক্তি তারুণ্যই।
'বিদ্রোহী' কবিতায় কবি বিভিন্ন রূপে বিদ্যমান বিদ্রোহের স্বরূপ উন্মোচন করেছেন। মহাপ্রলয়ের নটরাজের নৃত্যে যেমন বিদ্রোহ থাকে তেমনি বিদ্রোহ থাকে প্রেমিকের হাতের বাঁশের বাঁশরীর মধ্যেও। কবি বিদ্রোহের শেষ হবে সেদিন, যেদিন এই পৃথিবী থেকে সমস্ত অন্যায় ও অত্যাচার দূরীভূত হবে। উদ্দীপকেও বিভিন্ন রূপে তারুণ্যের স্বরূপ দেখানো হয়েছে। অন্যদিকে বিদ্রোহ তারুণ্যেরই একটি বৈশিষ্ট্য এদিক থেকে বিদ্রোহ ও তারুণ্যের যোগ সূত্র রয়েছে। সবদিক বিবেচনা করে তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক।
Related Question
View Allঅর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
উত্তর
বিদ্রোহী
অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!