উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতায় যুগপৎ দুর্মর দ্রোহের বাণী উচ্চারিত হওয়ায় বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
'বিদ্রোহী' কবিতায় কবি সগর্বে নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসনক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। কবি সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি জানিয়ে দেন যে, উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না হওয়া। পর্যন্ত তিনি শান্ত হবেন না।
উদ্দীপকের কবিতাংশে কবি নিজেকে ধ্বংসের প্রতীক শনি দেবের সঙ্গে তুলনা করেছেন। তবে তাঁর বারবার আবির্ভাব মূলত দুর্মর দ্রোহের প্রতীক হিসেবে। এবারও এসেছেন সেই চেতনা বুকে ধারণ করেই। তিনি নিজেকে সৃষ্টিপাপের অনুতাপ, সাহারা-গোবি হাপ, অশিব তিত্ব অভিশাপ বলে মূলত অপশক্তির বিরুদ্ধে প্রবল বিদ্রোহী চরিত্ররূপে আবির্ভূত হয়েছেন। একইভাবে 'বিদ্রোহী' কবিতায়ও পুরাণোক্ত বিভিন্ন চরিত্রের সমন্বয়ে কবি মূলত দুর্মর দ্রোহের বাণী প্রকাশ করেছেন।
উদ্দীপকের কবিতাংশে যেমন কবি ভয়ংকর রূপ ধারণ করে সকল অপশক্তির বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশে তৎপর, তেমনি রুদ্ররূপ দেখা যায় 'বিদ্রোহী' কবিতাতেও। উভয়স্থানেই কবিকণ্ঠ মূলত দুর্মর দ্রোহের কণ্ঠ। 'বিদ্রোহী' কবিতায় যেমন প্রকাশ পেয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, কবির তীব্র ক্ষোভ ও বিদ্রোহ; তেমনি আলোচ্য কবিতাংশেও ধ্বনিত হয়েছে কবির বিদ্রোহী সত্তার প্রকাশ। তাই বলা যায় যে, "উদ্দীপকের মতো 'বিদ্রোহী' কবিতায়ও দ্রোহের স্বাক্ষর নিহিত"- উক্তিটি যথার্থ।
Related Question
View Allঅর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
উত্তর
বিদ্রোহী
অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!