'ক' নামক কলেজের একটি বিতর্ক প্রতিযোগিতায় জাকাতের বিভিন্ন গুরুত্ব তুলে ধরে প্রথম বক্তা তুষার বলল, উন্নত সমাজ গঠনে হজ নয় জাকাতের ভূমিকা বেশি কার্যকর। বিপক্ষের বক্তা তৌসিফ বিষয়বস্তুর সাথে দ্বিমত পোষণ করল। বিতর্কের বিষয়ের ওপর সার্বিক আলোচনায় মডারেটর বললেন, উন্নত সমাজ গঠনে জাকাতের ভূমিকা বেশি হলেও আত্মশুদ্ধি, ধৈর্য, ত্যাগের মহিমা বিবেচনায় হজের গুরুত্বও কম নয়। 

Updated: 9 months ago
উত্তরঃ

রোজা ফারসি ভাষার শব্দ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

সালাতের মাধ্যমে আল্লাহ ও বান্দার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সালাত হচ্ছে একমাত্র ইবাদত যার মাধ্যমে আল্লাহ তায়ালার সাথে সরাসরি যোগাযোগ সৃষ্টি হয়। এ ইবাদতে আল্লাহ যেমন বান্দার কথা শুনতে পান, তেমনি বান্দাও আল্লাহর উপস্থিতি উপলব্ধি করেন। এ ইবাদতকে মুমিনদের জন্য মিরাজস্বরূপ বলা হয়েছে। এভাবে সালাতের মাধ্যমে আল্লাহ ও বান্দার মধ্যে সম্পর্ক তৈরি হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উন্নত সমাজ গঠনে জাকাতের ভূমিকা সম্পর্কে তুষারের মতামতটি ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ সঠিক। ইসলামি সমাজ ব্যবস্থায় জাকাতের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। সমাজে সব মানুষ সমান পরিমাণ অর্থ সম্পদের মালিক হন না। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কেউ হয় অধিক ধনী আবার কেউ দরিদ্র। ইসলামে ধনী মুসলমানদের ওপর জাকাত ফরজ করা হয়েছে এবং নির্দিষ্ট আটটি খাতে এই জাকাতের অর্থ ব্যয় করতে বলা হয়েছে। যার মাধ্যমে উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। তুষারের মতামতে এই বিষয়টিই প্রতিফলিত হয়েছে।

উদ্দীপকে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় তুষার উন্নত সমাজ গঠনে হজ এর চেয়ে জাকাত অধিক কার্যকর এই বিষয়ের পক্ষে জাকাতের বিভিন্ন গুরুত্ব তুলে ধরে একমত পোষণ করে। জাকাতের ওপর তার এই সমর্থন সম্পূর্ণ যৌক্তিক। কেননা মৌলিক ইবাদতের তুলনায় অর্থ সম্পকীয় বিষয়ে কেবল জাকাতেরই প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে যার ফলে অন্যান্য ইবাদতের তুলনায় সমাজের উন্নয়নে জাকাত অধিক পরিমান অর্থনৈতিক গুরুত্ব পালন করে। তাই বলা যায়, উন্নত সমাজ গঠনে হজ পালন কিছু অবদান রাখলেও জাকাত অধিক কার্যকর ভূমিকা রাখতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উন্নত সমাজ গঠনে জাকাতের ভূমিকা বেশি হলেও আত্মশুদ্ধি, ধৈর্য ও ত্যাগের মহিমা বিবেচনায় হজের গুরুত্বও কম নয়- মডারেটরের এ মতামতটি সম্পূর্ণরূপে সঠিক ও যৌক্তিক। ইসলাম যে পাঁচটি মূলভিত্তির ওপর প্রতিষ্ঠিত তার মধ্যে হজ অন্যতম। হজ একইসাথে দৈহিক, আত্মিক ও আর্থিক ইবাদত। হজ পালন করার মাধ্যমে ব্যক্তির আত্মার পরিশুদ্ধি ঘটে। হজ পালনের ক্ষেত্রে ব্যক্তিকে অসীম ধৈর্যশীল হতে হয় যা তার ধৈর্যশক্তিকে বৃদ্ধি করে। একই সাথে হজ পালন অত্যন্ত ব্যয়বহুল তাই এর মাধ্যমে সে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়। মডারেটরের বক্তব্যেও এ বিষয়েরই প্রতিফলন ঘটেছে।

উন্নত সমাজ গঠনে হজ নয় বরং জাকাত অধিক কার্যকর ভূমিকা রাখতে পারে- বিতর্কের এই বিষয়টির ওপর সার্বিক আলোচনায় মডারেটর বলেন, সমাজ গঠনে জাকাতের ভূমিকা বেশি হলেও আত্মশুদ্ধি, ধৈর্য ও ত্যাগের বিবেচনায় হজের গুরুত্বও কম নয়। তাঁর এই বক্তব্যটি যৌক্তিক। কেননা জাকাত অধিক আর্থিক গুরুত্ব বহন করলেও মানুষের আত্মশুদ্ধি, সবর ও ত্যাগের প্রশিক্ষণের ক্ষেত্রে হজ পালন অধিক গুরুত্ব বহন করে। হজ পালনের সময় ব্যক্তি সব ধরনের পাপাচার, মিথ্যাচার, অশ্লীলতা এবং সব মানবিক দুর্বলতার বিপরীতে ব্যক্তি আল্লাহর জিকরে মশগুল থাকে যা তার অন্তর পবিত্র ও পরিচ্ছন্ন করে। আবার নিষ্ঠার সাথে হজের কষ্টসাধ্য কার্যক্রম পালনের মাধ্যমে সে ধৈর্যের বাস্তব প্রশিক্ষণ পায়। তাছাড়া হজ পালনের সময় পশু কুরবানি করার মাধ্যমে ক্ষুদ্রতর ত্যাগ থেকে সে বৃহত্তর ত্যাগের প্রশিক্ষণ পায়।

পরিশেষে বলা যায় যে, আত্মশুদ্ধি অর্জন এবং ধৈর্য ও ত্যাগের মহিমা অর্জনের ক্ষেত্রে হজ পালন অত্যধিক তাৎপর্য বহন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
140
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

যেসব ইবাদতের ওপর ইসলামের মূল কাঠামো দাঁড়িয়ে রয়েছে তাই মৌলিক ইবাদত।

মহানবি (স) ইসলামের মৌলিক ইবাদত হিসেবে চার রকমের ইবাদতের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ (স) তাঁর বান্দা ও রাসুল, সালাত কায়েম করা, জাকাত আদায় করা, হজ করা ও রমজানের রোজা পালন করা। এ পাঁচটি ইবাদতের মধ্যে প্রথমটি আকিদাগত বিষয়। বাকি চারটি হলো আনুষ্ঠানিক ইবাদত। আর মৌলিক ইবাদত বলতে সাধারণত এ চারটি ইবাদতকেই বোঝায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
427
উত্তরঃ

জনাব মিরাজের এরূপ অস্বীকৃতি ইসলামের দৃষ্টিতে কুফর। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম সাওম। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক, সুস্থ, স্থায়ী অধিবাসী বা মুকিম এবং সুস্থ মস্তিষ্কসম্পন্ন মুসলিম নারী, পুরুষের ওপর রমজান মাসের রোজা রাখা ফরজ। জনাব মিরাজের মধ্যে এই ফরজ ইবাদতটি অস্বীকারের দৃষ্টান্ত লক্ষ করা যায়। জনাব মিরাজ নিজেকে মুসলমান বলে দাবি করেন। কিন্তু ক্ষুধা সহ্য করতে না পারার কারণে তিনি রোজা পালন করতে রাজি নন। অথচ শরিয়ত অনুমোদিত কোনো কারণ ছাড়া সাওম পালন না করা কবিরা গুনাহ। এ প্রসঙ্গে মহান আল্লাহ ইরশাদ করেন- হে মুমিনগণ! তোমাদের উপর সাওম পালন ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর (আল বাকারা-১৮৩)।

কুরআনের এ আয়াতের আলোকে বোঝা যায়, এটি অবশ্যপালনীয়। শরিয়ত অনুমোদিত কোনো কারণে এটা পালন সম্ভব না হলেও পরে কাযা করতে হবে বা ফিদইয়া দিতে হবে। কেউ যদি ইসলামের এই ফরজ বিধানকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। জনাব মিরাজ ইসলামের অন্যতম মৌলিক ইবাদত এবং বুনিয়াদি স্তম্ভ সাওম পালনে অস্বীকৃতি জানিয়েছেন। তাই তার মনোভাব কুফরির শামিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
288
উত্তরঃ

'আমি ক্ষুধা সহ্য করতে পারি না'- সাওম সম্পর্কে জনাব মিরাজের এরূপ মন্তব্য সম্পূর্ণরূপে শরিয়তসম্মত নয়। মানুষের অনন্ত ও স্থায়ী জীবন হলো পরকালীন জীবন। এই জীবনের সফলতাই প্রকৃত সফলতা। আর পরকালীন জীবনে সফলতার অন্যতম মাধ্যম হলো সাওম পালন করা। এ বিষয়টিই ইমাম সাহেবের মন্তব্যে পরিলক্ষিত হয়।

ইমাম সাহেব জনাব মিরাজের সাওম পালনে অস্বীকৃতির জবাবে বলেছেন, "হাশরের ময়দানে সাফল্য লাভ করতে হলে অন্যান্য মৌলিক ইবাদতের পাশাপাশি তোমাকে অবশ্যই সাওম পালন করতে হবে।” কথাটি অবশ্যই শরিয়তসম্মত এবং যৌক্তিক। এ পৃথিবী ধ্বংস হয়ে যাবার পর সব মানুষ কিয়ামতের ময়দানে একত্রিত হবে। সূর্য অত্যন্ত নিকটবর্তী হওয়ায় এর প্রচণ্ড তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো ছায়া থাকবে না। এমতাবস্থায় সাওম পালনকারীরা পাবে আরশের ছায়া। সেখানে তারা অত্যন্ত নিরাপদে থেকে বিচারের অপেক্ষায় থাকবে আর বিচার পাওয়ার ক্ষেত্রেও তারা বিশেষ সুবিধা পাবে। কারণ সাওম সেদিন মহান আল্লাহর কাছে তাদের মুক্তির জন্য সুপারিশ করবে এবং আল্লাহ সেই সুপারিশ কবুল করবেন। অবশ্যই এজন্য সাওম পালনের পাশাপাশি অন্যান্য ফরজ ইবাদতগুলোও পালন করতে হবে। এ প্রসঙ্গে মহানবি (স) ইরশাদ করেন, সাওম ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সাওম বলবে, হে প্রভু! আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌন কামনা থেকে বিরত রেখেছি। কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কুরআন বলবে, হে প্রভু! আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি। কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। তখন তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে।

উপরের আলোচনার মাধ্যমে প্রমাণিত হয়, ইসলামের দৃষ্টিতে জনাব মিরাজ সাহেবের এরূপ মন্তব্য যথার্থ নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
322
উত্তরঃ

ইবাদত প্রধানত দুই প্রকার। যথা: হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
529
উত্তরঃ

হাক্কুল ইবাদ বলতে মানুষের প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্যকে বোঝায়। মানুষ সামাজিক জীব। তাই সমাজবদ্ধ হয়েই তাদেরকে বসবাস করতে হয়। আমরা পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশীদের নিয়ে সামাজিকভাবে এক সাথে বসবাস করি। একজনের দুঃখে অন্যজন সাড়া দিই। আপদে-বিপদে একে অপরকে সাহায্য-সহযোগিতা করি। পরস্পরের প্রতি এ সহানুভূতি ও দায়িত্বই হাক্কুল ইবাদ তথা বান্দার হক বা অধিকার।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
470
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews