বিদ্রোহী' কবিতাটি 'অগ্নি-বীণা' কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
আলোচ্য উক্তি দ্বারা কবি তাঁর নিরন্তর বিদ্রোহের লক্ষ্যমাত্রা নির্ধারণের ব্যাপারটি বুঝিয়েছেন।
'বিদ্রোহী' কবিতায় কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। কবি সব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারীর অত্যাচারের অবসান। কবি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন যে, উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না হওয়া পর্যন্ত তাঁর সংগ্রাম চলবেই। তাই তিনি বলেছেন, 'আমি সেই দিন হব শান্ত।
মানুষের যথাযথ অধিকার প্রতিষ্ঠার দিক থেকে উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার ভাবগত মিল রয়েছে।
'বিদ্রোহী' কবিতায় কবি সমগ্র অত্যাচারিত ও নিপীড়িত মানুষের কণ্ঠ্যধ্বনি হয়ে উঠেছে। যেখানেই অন্যায়, অত্যাচার ও অবিচার দেখেছেন, সেখানেই কবির বিদ্রোহী সত্তা জাগ্রত হয়েছে। উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না হওয়া পর্যন্ত তাঁর বিদ্রোহ চলমান থাকবে। অর্থাৎ একটি সুন্দর বাসযোগ্য সাম্য-ভ্রাতৃত্বের সমাজ বিনির্মাণে কবি তৎপর।
উদ্দীপকের কবিতাংশে কবি পৃথিবী থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত নিজের সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে পৃথিবীর সমস্ত জঞ্জাল সরাতে তৎপর। এ বিশ্বকে পরবর্তী প্রজন্মের কাছে বাসযোগ্য করে যাওয়ার ব্যাপারে তিনি অঙ্গীকারবদ্ধ। 'বিদ্রোহী' কবিতায় কিছুটা ভিন্ন ধাঁচে হলেও একই রকম মনোভাব ফুটে উঠেছে। 'বিদ্রোহী' কবিতায় কবি একটি অন্যায়-অত্যাচারমুক্ত সমাজ বিনির্মাণে বদ্ধপরিকর। তাই বলা যায়, অধিকার প্রতিষ্ঠার দিক থেকে উদ্দীপক ও কবিতার ভাবগত মিল লক্ষ করা যায়।
ভিন্ন আঙ্গিকে হলেও মানুষের যথাযথ অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতায় ফুটে ওঠায় আলোচ্য মন্তব্যটিকে যথার্থ বলা যায়।
'বিদ্রোহী' কবিতায় কবি সব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। ঔপনিবেশিক শাসকদের অত্যাচার ও নিপীড়নে অতিষ্ঠ হয়ে উঠে মানুষ তাই কবি সকল অত্যাচার ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেন। উৎপীড়িত জনতার ক্রন্দনরোল থেমে একটি সাম্য ও
মৈত্রীর সমাজ বিনির্মাণ না হওয়া পর্যন্ত কবি এ সংগ্রাম চালিয়ে যেতে চান। উদ্দীপকের কবিতাংশে কবি একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। যতক্ষণ কবির দেহে প্রাণ আছে, ততক্ষণ তিনি প্রাণপণে পৃথিবীর জঞ্জালসমূহ সরানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কবি ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান।
'বিদ্রোহী' কবিতায় কবি সর্বপ্রকার অন্যায়, অত্যাচার, অবিচার ও অনিয়মের অবসানকল্পে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাঁর এ লড়াই অব্যাহত থাকবে। উদ্দীপকের কবি এবং 'বিদ্রোহী' কবিতার কবি উভয়েই একটি সুন্দর পৃথিবী বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ। তাঁরা মানুষের যথাযথ অধিকার প্রতিষ্ঠিত করে একটি সুন্দর বৈষম্যহীন বিশ্ব উপহার দিতে চান। মানুষের মুক্তি বা মানবতার মুক্তিই তাঁদের উভয়ের লক্ষ্য। তাই বলা যায় যে, মানবমুক্তির আকাঙ্ক্ষাই 'বিদ্রোহী' কবিতা ও উদ্দীপকের মূলসুর।
Related Question
View Allঅর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
উত্তর
বিদ্রোহী
অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!