বিদ্রোহী' কবিতার অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস।
পরাধীন ভারতবর্ষে ঔপনিবেশিক অপশক্তির বিনাশের জন্য কবি বিদ্রোহ করেছেন।
কবি কাজী নজরুল ইসলাম জন্ম নিয়েছিলেন পরাধীন ভারতবর্ষে। জাতীয় জীবনের রাজনৈতিক টানাপোড়েন প্রভাবিত করেছিল সমাজকেও।
ফলে সমাজ ছিল বৈষম্য, অশিক্ষা ও বিভাজনের বেড়াজালে আবদ্ধ। প্রাসঙ্গিকভাবেই তা দাগ কাটে কবিমনে। তিনি যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না এ অচলায়তনকে। সংগত কারণেই সমাজ-সচেতন কবি লেখনী ধারণ করেন এর বিরুদ্ধে। তাই তাঁর বিদ্রোহ বৈষম্য ও পরাধীনতার বিরুদ্ধে এবং শান্তিকামী আর্তমানবতার পক্ষে।
উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার বিদ্রোহী চেতনার দিকটির প্রতিফলন ঘটেছে।
'বিদ্রোহী' কবিতায় পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণে স্বদেশের অবরুদ্ধ অবস্থা প্রত্যক্ষ করে ব্যথিত হয়েছিলো কবি। সো সময় দেশে না ছিল মানুষের অধিকার, না ছিল মত প্রকাশের স্বাধীনতা; উলটো সাধারণ মানুষের উপর শোষণ-নির্যাতনের বিষয়ে কেউ কিছু বলতে গেলেই তাকে অত্যাচারিত ও নিপীড়িত হতে হয়েছে। সংগত কারণেই এমন বৈষম্য ও অচলায়তনের বিরুদ্ধে 'বিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ চেতনা ফুটে উঠেছে।
উদ্দীপকের কবিতাংশে বাঙালির আপসহীন দৃঢ়চেতা মানসিকতার দিকটি ফুটে উঠেছে। তারা জয়ের জন্য জীবন পর্যন্ত দিতে পারে, তবু তাদের ন্যায্য অধিকার ছাড়বে না। দীর্ঘদিন ধরে অত্যাচারিত ও শোষিত হওয়ার কারণে মৃত্যুর ভয়কেও তারা জয় করে ফেলেছে। উদ্দীপকের এই দ্রোহ চেতনা 'বিদ্রোহী' কবিতায় আরও পূর্ণতা পেয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে আলোচ্য কবিতার বিদ্রোহী মনোভাবের প্রতিফলন ঘটেছে।
উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার দ্রোহ-চেতনার প্রতিফলন ঘটলেও পুরো বিষয়ের প্রতিফলন ঘটেনি।
'বিদ্রোহী' কবিতায় কবি দুর্মর দ্রোহের বাণী উচ্চারণ করেছেন। পরাধীন ও শৃঙ্খল এবং সামাজিক ভেদ-বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে কবি বিধ্বংসী নানারূপে নিজেকে কল্পনা করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন, সাম্যের বাণী ঔপনিবেশিক ও লুটেরা শাসক শ্রেণির কর্ণগোচর হবে না। তাই কবি এই অত্যাচারী অপশক্তির বিরুদ্ধে অভিশাপ হয়ে ফিরে আসতে চান। তবে এই দ্রোহ চেতনার পিছনে সক্রিয় ছিল কবির প্রেম ভাবনা। কেননা, মানুষের প্রতি ভালোবাসা না থাকলে কেউ অন্যের দুঃখ-বেদনা নিজের মাঝে অনুভব করতে পারে না। কবি সর্বগ্রাসী বিদ্রোহী রূপ-ধারণ করেছেন মূলত প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়েই। মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসাই তাঁকে দ্রোহের পথে চালিত করেছে।
উদ্দীপকের কবিতাংশে অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিদ্রোহের বাণী উচ্চারিত হয়েছে। সমাজে জেঁকে বসা বৈষম্য ও অচলায়তন ভেঙে স্বাধীনতা অর্জনে কবি দৃঢ়প্রতিজ্ঞ। এখানে শাসন, ত্রাসন ও ভয় এড়িয়ে বাঙালির বিজয়ের পথে এগিয়ে চলার কথা বলা হয়েছে।
'বিদ্রোহী' কবিতায় প্রেম ও দ্রোহ দুটিই প্রকাশ পেয়েছে। কবিতায় বিদ্রোহের বীজ অঙ্কুরিত হয়েছে মানবপ্রেমকে কেন্দ্র করেই। তাঁর এই দ্রোহ আর্তমানবতার পক্ষে এবং পরাধীনতা ও বৈষম্যের বিরুদ্ধে আলোকবর্তিকা সদৃশ। উদ্দীপকে শুধু জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, উদ্দীপকটিতে 'বিদ্রোহী' কবিতার শুধু দ্রোহ চেতনার প্রতিফলন ঘটেছে, প্রেম ও বিদ্রোহের সম্মিলিত প্রয়াস এখানে অনুপস্থিত। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
Related Question
View Allঅর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
উত্তর
বিদ্রোহী
অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ইউরিডিস
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!