ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা এবং প্রথম শহিদ বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯৩০ সালে সমগ্র বাংলা ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবী হয়ে ওঠে। প্রীতিলতাও বিপ্লবে উদ্‌বুদ্ধ হন। প্রথম নারী সদস্য হিসেবে যোগ দেন সূর্যসেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের সঙ্গে। এরপর টেলিফোন ও টেলিগ্রাফ অফিস ধ্বংস এবং রিজার্ভ পুলিশ লাইনস দখল অভিযানে যুক্ত ছিলেন। তিনি অংশগ্রহণ করেন জালালাবাদ যুদ্ধেও। ১৯৩২ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে প্রীতিলতার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। 'কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ' এরূপ অবমাননমূলক কথার জন্য ক্লাবটি নিয়ে ক্ষুদ্ধ ছিল ভারতীয়রা। প্রীতিলতার নেতৃত্বে বিপ্লবীরা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে। ওই সময়ে তিনি গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি - দেন। তাঁর আত্মদান বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামে আরও উজ্জীবিত করে তোলে।

Updated: 4 months ago
উত্তরঃ

'পিনাক-পাণি' বলতে শির বা মহাদেবকে বোঝানো হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

বাঙালি জাতিকে বিদ্রোহের অগ্নিমন্ত্রে উজ্জীবিত করতে কবি গ্রিক পুরাণে উল্লিখিত মহান শিল্পী অর্ফিয়াসের বাঁশির সাথে নিজের তুলনা
করেছেন।

অর্ফিয়াস গ্রিক পুরাণের একজন মহান কবি ও শিল্পী। তিনি যন্ত্রসংগীতে সকলকে মুগ্ধ করে রাখতেন। শুধু তা-ই নয়, সুরের ইন্দ্রজাল সৃষ্টি করে তিনি ইউরিডিসের মন জয় করেছিলেন। কবির প্রত্যাশা, অর্ফিয়াসের বাঁশির সুরের মতো তাঁর বিদ্রোহের সুরও মানুষের মাঝে ছড়িয়ে যাবে। সে সুরে বিদ্রোহের অগ্নিমন্ত্রে দীক্ষিত হবে দেশবাসী। এমন ভাবনা থেকে কবি নিজেকে 'অর্ফিয়াসের বাঁশরী' বলে অভিহিত করেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকের ব্রিটিশবিরোধী আন্দোলনের দিকটি 'বিদ্রোহী' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ।
'বিদ্রোহী' কবিতায় কবির জ্বালাময়ী বর্ণনার মধ্য দিয়ে কবি তাঁর বিদ্রোহের স্বরূপ উন্মোচনে প্রয়াসী হয়েছেন। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ বেনিয়া শোষকগোষ্ঠী এবং তাদের এদেশীয় দোসরদের শোষণ-নির্যাতনে সামাজিক বৈষম্য প্রকট আকার ধারণ করে। তাদের অবিচারে নাভিশ্বাস ওঠে জনজীবনে। সংগত কারণেই সমাজে জেঁকে বসা এই অচলায়তনের বিরুদ্ধে বিদ্রোহী ভূমিকায় অবতীর্ণ হন কবি। দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন জয়ী না হওয়া পর্যন্ত তাঁর সংগ্রাম চলবেই।
উদ্দীপকে ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এই আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান ছিল চিরস্মরণীয়। তিনি প্রথম মহিলা সদস্য হিসেবে মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন এবং জীবনদান করেন। 'বিদ্রোহী' কবিতাতেও কবি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহী চেতনা প্রকাশ করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের ব্রিটিশ বিরোধী চেতনার বিষয়টি 'বিদ্রোহী' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকটিতে 'বিদ্রোহী' কবিতার মূলভাবের পূর্ণ প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি।
'বিদ্রোহী' কবিতায় কবি তাঁর বিদ্রোহী সত্তার স্বরূপ প্রকাশ করেছেন। উপনিবেশিক ভারতবর্ষে কবির জন্ম। সংগত কারণেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির করালগ্রাসে ভারতবাসীর চরম দুরবস্থা তিনি প্রত্যক্ষ করেছিলেন। চারদিকে অন্যায়-অত্যাচার, যেন এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে গোটা জাতি গুমরে মরছে। এমন প্রেক্ষাপটে বিরাজমান বৈষম্য ও অচলায়তনকে ঘোচাতেই বিদ্রোহী হয়ে ওঠেন কবি।
উদ্দীপকে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম শহিদ নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের সংগ্রামী জীবন ও আত্মদানের ইতিহাস তুলে ধরা হয়েছে। তিনি নিজের জীবনকে তুচ্ছ করে ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদান করেন এবং সক্রিয় ভূমিকা পালন করেন। একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়লে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনে এক উজ্জীবিত প্রাণশক্তির নাম। তাঁর জীবন ও আদর্শ এই আন্দোলনকে গতিশীল করেছে। 4
অন্যদিকে 'বিদ্রোহী' কবিতাতে কবি এই একই ব্রিটিশবিরোধী আন্দোলনের পক্ষে বিদ্রোহের ঘোষণা দিয়েছে। দেশের প্রতিটি মানুষের মধ্যেই তিনি প্রীতিলতা ওয়াদ্দেদারের বিদ্রোহী সক্রিয় সত্তাকে আকাঙ্ক্ষা করেছেন। তাঁর বিশ্বাস, দ্রোহই একদিন পরাধীন জাতিকে পৌছে দেবে মুক্তির সীমানায়। কবি দ্রোহের সঙ্গে সঙ্গে মানবপ্রেমকেও চেতনায় ধারণ করেছিলেন। আর এই প্রেম ও দ্রোহের মৌলিক প্রেরণা ছিল সর্বাঙ্গীণ মুক্তি। যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনাদর্শের মূল লক্ষ্য ছিল। তাই বলা যায়, উদ্দীপকটিতে 'বিদ্রোহী' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
60

বল বীর -

বল উন্নত মম শির!

শির নেহারি' আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

বল বীর –

বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'

চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি'

খোদার আসন 'আরশ' ছেদিয়া,

ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া 

উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতর! 

মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!

বল বীর –

আমি চির উন্নত শির! ...

মহা-বিদ্রোহী রণ ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত,

যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না

 অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না 

বিদ্রোহী রণ ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত।

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন, 

আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন !

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন! 

আমি খেয়ালী-বিধির বক্ষ করিব ভিন্ন!

আমি চির-বিদ্রোহী বীর

বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

Related Question

View All
250
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews