রফিক, শফিক ও আনোয়ার তিন বন্ধু। রফিক প্রশাসন ক্যাডারের ম্যাজিস্ট্রেট এবং শফিক বিচারক। আনোয়ার ওর বাবার ব্যবসায় এবং রাজনীতির হাল ধরেছে। সে সংসদ সদস্য হতে চায়। রফিক ইদানীং বলছে যে, আমলা-প্রশাসকদের ওপর রাজনৈতিক নেতাদের অহেতুক হস্তক্ষেপ তাকে কষ্ট দিচ্ছে। শফিক বলে যে, বিচার বিভাগ স্বাধীন হওয়ায় সে খুব খুশি। আনোয়ার চায়, জাতীয় সংসদ হোক জাতির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল।
উদ্দীপকে সফিক বিচার বিভাগ স্বাধীন হওয়ায় খুব খুশি। কেননা গণতন্ত্রকে সুরক্ষা এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ সবচেয়ে বেশি প্রয়োজন। স্বাধীন বিচার বিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগকে বোঝায়। কোনো দেশের বিচার বিভাগের কার্যকারিতা পর্যবেক্ষণ করলে সেদেশের নৈতিক আদর্শ ও মূল্যবোধকে অনুধাবন করা যায়। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে রাষ্ট্রীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা কখনই সম্ভব হবে না। বিচার বিভাগ ব্যক্তিস্বাধীনতা ও অধিকারের রক্ষাকর্তা। এজন্য বিচার বিভাগকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মানুষের অধিকার, সাম্য ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?