আফজাল চৌধুরী গাইড ও নোট

এইচএসসি - বাংলা - সাহিত্যপাঠ | NCTB BOOK
789

আফজাল চৌধুরী (১৯৪২-২০০৪) বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম প্রধান কবি। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ "কল্যাণব্রত" প্রকাশিত হয় ১৯৬৯ সালে। "সাহিত্যের টাইরেসিয়াস" খ্যাত এই দূরদর্শী কবি আত্মিক দিক দিয়ে নিপীড়িত বিশ্বের সকল মানুষের পক্ষে ছিলেন অত্যন্ত সোচ্চার।

সাহিত্যকর্ম

কাব্যগ্রন্থঃ

কল্যাণব্রত(১৯৬৯), হে পৃথিবী নিরাময় হও(১৯৭৯), শ্বেতপত্র(১৯৮৩), সামগীত দুঃসময়ের(১৯৯১) , শবেমেহেরের ছুটি(২০০৫), নয়া পৃথিবীর জন্য (২০০৬), বিশ্বাসের দিওয়ান (২০০৭), এই ঢাকা এই জাহাঙ্গীরনগর (২০১১), বন্দী আরাকান ও অন্যান্য কবিতা (২০১৭), অন্য গোলার্ধে হৃদয় (অপ্রকাশিত) ইত্যাদি।

প্রবন্ধগ্রন্থঃ

  • ঐতিহ্যচিন্তা ও রসুল প্রশস্তি(১৯৭৯)
  • তাঁর কাব্যালোকে সৈয়দ আলী আহসান(২০১২)
  • সিলেটে সুফি সাধনা ও অন্যান্য প্রসঙ্গ (২০১৩)
  • মক্কার পথ:মোহাম্মদ আসাদের মহাজীবন (২০১৫)
  • প্রতিশ্রুত কথকতা(অপ্রকাশিত)
  • কবিতার সংসারে জটিলতা(অপ্রকাশিত)
  • সমকালীন সাহিত্যের ধারা (অপ্রকাশিত)
  • নান্দনিক ভুবন

অনুবাদঃ

  • বার্নাবাসের বাইবেল(১৯৯৬)
  • জালালুদ্দীন রুমির কবিতা(২০১৩)
  • আলী শরীয়তির কবিতা ইত্যাদি।

নাটক

  • সিলেট বিজয় (২০০৫)
  • বাঁশি

সম্পাদনাঃ

  • আফগানিস্তানঃ আমার ভালোবাসা ( কবি আল মাহমুদ সহযোগে)
  • ঐতিহ্য( ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা)।

পুরস্কার/সম্মাননা

  • মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য পুরস্কার
  • রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার (২০০১)
  • কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার (২০০৪)
  • বিএনএসএ পুরস্কার ইত্যাদি।

কবি আফজাল চৌধুরী ২০০৪ সালের ৯ জানুয়ারি পরলোকগমন করেন।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...