hsc

গিরিশচন্দ্র ঘোষ

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - সাহিত্যপাঠ | NCTB BOOK
636

পবিত্র কোরআন বাংলায় প্রথম অনুবাদকারী গিরিশচন্দ্র সেন (ভাই)। বাঙালি মুসলিমদের জন্য মুসলিম ধর্মগ্রন্থ বঙ্গানুবাদ ও মহাপুরুষদের জীবনী রচনা করে তিনি অমর হয়ে আছেন। ধর্মচর্চা যে শুধু আপনধর্মের গুণকীর্তন ও মাহাত্ম্য বর্ণনা নয়, পরধর্ম ও মতের ভালো দিকগুলোর প্রকাশ ও উন্মোচন, গিরিশচন্দ্র তা দেখিয়েছেন।

  • গিরিশচন্দ্র সেন নারায়ণগঞ্জ জেলার পাঁচদোনা গ্রামে ১৮৩৫ সালে জন্মগ্রহণ করেন।
  • তিনি ১৮৮১-৮৬ সালে পবিত্র কোরআন অনুবাদ করেন।
  • তিনি 'মহিলা' (১৮৯৫) পত্রিকার সম্পাদক এবং 'সুলভসমাচার' ও 'বঙ্গবন্ধু' পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন।
  • তিনি ১৫ আগস্ট, ১৯১০ সালে মারা যান।

গিরিশচন্দ্র সেন ব্রাহ্মধর্ম ধর্মের অনুসারী ছিলেন । ১৮৭১ সালে কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ব্রাহ্মধর্মে দীক্ষা লাভ করেন। ব্রাহ্মসমাজ তাঁর কর্মনিষ্ঠায় মুগ্ধ হয়ে তাকে 'ভাই' উপাধিতে ভূষিত করেন।

গিরিশচন্দ্র সেনের সাহিত্যকর্মসমূহঃ

'তাপসমালা' (১৮৮০-১৮৯৬): এটি ফারসি ভাষায় রচিত মাওলানা ফরিদুদ্দিন আক্তারের 'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে রচিত। এতে ৯৬ জন ওলি-আওলিয়ার জীবন কাহিনি বর্ণিত। এটি বাংলা সাহিত্যে সুফী-দরবেশদের জীবন কাহিনি নিয়ে রচিত প্রথম গ্রন্থ।

'মহাপুরুষ চরিত' (১৮৮২-১৮৮৭): এটি তাঁর মৌলিক গ্রন্থ।

'গোলেস্তাঁ ও বুস্তার হিতোপাখ্যানমালা': এটি দুই খণ্ডে বিভক্ত ছিল। গ্রন্থটি তৎকালীন পূর্ববঙ্গ ও আসামের বিভিন্ন বিদ্যালয়ের পাঠ্যসূচি ছিল।

'হাদিস বা মেসকাত মসাবিহের' (১৮৯২-১৮৯৮), 'তত্ত্বরত্নমালা', 'বনিতা বিনোদন', 'রামকৃষ্ণ পরমহংসের উক্তি ও জীবনী'।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...